বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১ আগস্ট ২০২৩, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিবের সঙ্গে কাজের সুযোগ ‘সোনায় সোহাগা’: ইধিকা

ডেস্ক রিপোর্ট: ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন ওপার বাংলার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় ঢালিউড সুপারস্টারের নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিনি।

এরপরই দুই বাংলায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন এই নায়িকা। বিশেষ করে, ‘প্রিয়তমা’য় ইধিকার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সকলের। বিষয়টি অপ্রত্যাশিত এই অভিনেত্রীর নিজের কাছেও।

রবিবার আকস্মিকভাবেই ঢাকায় এসেছেন ইধিকা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘আমার প্রথম অভিনয় করা সিনেমাটি মুক্তি পেয়েই এরকমভাবে সফল হওয়াটা প্রত্যাশার বাইরে ছিল। যা যথারীতি খুবই ভালো লাগছে। আমাদের কলকাতায় হিন্দিতে বলে ছোনেপে ছোহাগা। শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা আমার কাছে সোনায় সোহাগা।’

সিনেমা শুরুর আগে শাকিবের সঙ্গে ইধিকার জুটি নিয়ে কিছু বিতর্ক ছিল। বিষয়টি জানতেন এই অভিনেত্রী। ঢালিউডের শীর্ষ নায়কের সঙ্গে তাকে মানাবে কি না এমনও প্রশ্ন তৈরি হয়েছিল। কিন্তু সেই সকল বিতর্ককে পিছনে ফেলে পর্দায় দারুণ কিছু উপহার দিয়েছেন ওপার বাংলার এই তারকা।

ইধিকা বলেন, ‘যখন আমি শাকিব খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পাই, সেই অনুভূতিটা অন্যরকম ছিল। শাকিবের এগেইনস্টে সুযোগ পাওয়াটা বড় ব্যাপার। আর অভিনয়ের আগে তো শাকিব খানের সব মুভিই আমি কলকাতায় দেখেছি। তাই সেই জায়গা থেকে ব্যাপারটা এমনই ছিল।’

বাংলাদেশে ইধিকার প্রথম কাজ ছিল ‘প্রিয়তমা’। এখানকার মানুষের আতিথিয়েতা, ভালোবাসা তাকে মুগ্ধ করেছে। তাই নিজেকে ‘বাংলাদেশের প্রিয়তমা’ বলেই সম্বোধন করেন তিনি।

উল্লেখ্য, আরশাদ আদনানের প্রযোজনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ছবি ‘প্রিয়তমা’। পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এটির গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!