বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ জুন ২০২৩, ৫:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উগান্ডায় স্কুলে জঙ্গি হামলায় নিহত ৪০, গুরুতর ৮ জন হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার পশ্চিমাঞ্চলে একটি আবাসিক স্কুলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। তাদের বেশির ভাগই শিক্ষার্থী।

এমপন্ডওয়ের লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে ওই হামলার ঘটনায় আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা সশস্ত্র জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত বলে জানিয়েছে বিবিসি।

দেশটির পুলিশ জানিয়েছে শুক্রবারের (১৬ জুন) ওই হামলায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) ভিত্তিক উগান্ডার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এর সদস্যরা জড়িত।

তারা আরও জানিয়েছে, ঘটনার পর ডিআরসির বিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়ে যাওয়া দলটিকে উগান্ডার সৈন্যরা তাড়া করছে।

দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা শনিবার (১৭ জুন) এক বিবৃতিতে জানিয়েছেন, এখন পর্যন্ত ওই স্কুল থেকে ৪০ জনের মরদেহ উদ্ধার করে নিকটবর্তী বেভেরা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের মধ্যে শিক্ষার্থী কয় জন ছিল— তা জানাতে পারেননি তিনি।

এই পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার রাতে এ হামলার সময় স্কুলের একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয় এবং একটি খাবারের দোকান লুট করা হয়। ধারণা করা হচ্ছে হামলাকারীরা ওই অঞ্চলে বোমার বিস্ফোরণও ঘটিয়েছে।

নৃশংস এ হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ধারণা করা হচ্ছে কয়েক ডজন লোককে অপহরণ করা হয়েছে এবং বেশ কয়েকজন ছাত্র এখনও নিখোঁজ রয়েছে।

দেশটির প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ফেলিক্স কুলাইগিয়ে টুইটারে বলেছেন, আমাদের বাহিনী অপহৃতদের উদ্ধার এবং এই হামলাকারীদের ধ্বংস করার জন্য তাড়া করছে।

হামলার পর আক্রমণকারীরা ভিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়ে গেছে। এটি আফ্রিকার প্রাচীনতম এবং বৃহত্তম জাতীয় উদ্যান, যা পাহাড়ি গরিলাসহ বিরল প্রজাতির আবাসস্থল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

২

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

৩

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

৪

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৫

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৬

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৭

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৮

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৯

একই জায়গায় আটকে থাকতে চাই না

১০

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১১

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১২

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১৩

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৫

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৬

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৭

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৮

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৯

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

২০