বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৭ আগস্ট ২০২৩, ৪:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, তলিয়েছে রাস্তাঘাট

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলাসহ দক্ষিণাঞ্চলে টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারী বৃষ্টির পাশাপাশি নদীর পানি বেড়ে যাওয়ায় পৌর শহরের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে জনসাধারণ।

অফিস আদালত-স্কুল-কলেজে উপস্থিতিও কম। মানুষের আনাগোনা কম থাকায় দোকানপাঠে বেচাবিক্রি কম। ভ্যানচালক ও দিনমজুররা পড়েছে চরম বিপাকে। এই অবস্থা আরও ২-৩ দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। গত কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে মোংলায়। শনিবার রাত থেকে বৃষ্টি হচ্ছে অবিরাম।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ বলেন, মৌসুমী বায়ুর ফলে প্রচুর বৃষ্টি হচ্ছে। রবিবার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো তিন দিন এই বৃষ্টি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ৩ দিন ভারী বৃষ্টিসহ বজ্র বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ।

এদিকে, টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর সঙ্গে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে মোংলার রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকা। বাড়ি ঘরেও ঢুকে পড়েছে পানি। এতে বিপাকে পড়েন অফিসসহ শিক্ষা প্রতিষ্ঠানগামীরা। নগরীতে মানুষজন চলাচল কম। এতে ভ্যান চালকসহ দিন মজুররা চরম অনিশ্চয়তায় পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০