বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৮ জুন ২০২৩, ৯:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পারুলিয়া গরুর হাটের সরেজমিন চিত্র: কাঙ্ক্ষিত দামে ক্রেতা মিলছে না

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: কড়া নাড়ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ধর্মীয় ঐতিহ্য ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আযহা উপলক্ষে পশু কোরবানি করবেন সারাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। ঈদকে কেন্দ্র করে সারাদেশের মত সাতক্ষীরার পারুলিয়া পশুরহাটে ব্যাপক গরু-ছাগল কেনাবেচা হয় প্রতিবছর। সপ্তাহের রবিবার এখানে হাট বসে। কিন্তু এবছর গো খাদ্যের দাম বেশি হওয়ায় খরচের তুলনায় দাম না পাওয়ার কথা জানিয়েছেন খামারীরা। তাছাড়া সম্প্রতি লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে অনেক গবাদীপশু মারা যাওয়ায় লোকসানের সম্মুখীন হয়েছেন খামারীরা।

পারুলিয়া পশুরহাট সরেজমিনে ঘুরে দেখা গেছে, চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় চড়া দাম হাকাচ্ছেন খামারী ও ব্যবসায়ীরা। তবে বাজারে বড় গরু না থাকলেও ছোট ও মাঝারি গরুর বেশি উপস্থিতি দেখা গেছে। মধ্যবিত্তরা এবার ঝুঁকছেন ছোট বা মাঝারি সাইজের পশু কোরবানিতে। অন্যদিকে গো-খাদ্যের মূল্যবৃদ্ধি ও বছর জুড়ে গরু পালন এবং পরিচর্চায় খরচ বেশি হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে কম দামে গরু বিক্রি করছেন অনেকে। ঈদের আগমুহূর্তে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে গরু আমদানি না হলে কিছুটা ক্ষতি পোষাতে পারবেন বলেও জানিয়েছেন খামারীরা।

এদিকে রবিবার সরেজমিনে পারুলিয়া পশুহাটে গিয়ে অন্যান্য বারের মতো বিশালাকৃতির সারি সারি গরুর দেখা মেলেনি। হাতে গোনা ২ থেকে ৩টি বড় সাইজের গরু হাটে উঠলেও, ঘণ্টার পর ঘণ্টা রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে তেমন কোনো ক্রেতা মেলেনি। তবে হাটে ৪৫ থেকে ৮৫ হাজার টাকা মূল্যের গরুর চাহিদা লক্ষ করা গেছে। পাশাপাশি ৪ থেকে ৬০ হাজার টাকা মূল্যের ছাগল বেচাকেনা হয়েছে।

হাটে সবচেয়ে বড় সাইজের গরু বিক্রি করতে আসা গয়েশপুর গ্রামের মোস্তাফিজুর রহমান জানান, তার গরু ২ লাখ ৩০ হাজার টাকা দাম চেয়েছেন। কিন্তু ক্রেতারা ২ লাখের নিচে দাম বলছেন। তবে ২ লাখ বা তার একটু বেশি হলেই তিনি গরুটি বিক্রি করে বাড়িতে ফিরবেন। খরচের তুলনায় দাম না পেয়ে রীতিমত তিনি হতাশার কথা জানিয়েছেন। তাছাড়া গরু বাড়িতে ফিরিয়ে নিয়ে গেলে এত টাকার গরু বিক্রি না হওয়ার কথা জানান তিনি।

অপরদিকে টাউনশ্রীপুরের আব্দুল্লাহ ২টি ছাগল ১ লাখ ২০ হাজার টাকা দাম হাকিয়েছেন। কিন্তু তিনি ১ লাখের কাছাকাছি ক্রেতা পেলেই বিক্রি করবেন বলে জানান।

এদিকে ভোমরার ওলিউল্লাহ জানান, ৩৫ হাজার টাকা দাম চেয়ে ২৭ হাজার ৫শত টাকায় ছাগল বিক্রি করেছেন তিনি।

নুপুর বেগম নামের এক নারী জানান, সংসারের অভাব মেটাতে ছাগল পালন করেন তিনি। কিন্তু ঈদ হাটে বেশি দামের আশায় এসে নিরাশ হয়েছেন। কারণ ৯ হাজার টাকা দাম চাওয়া ছাগল ৭ হাজার হলে ছেড়ে দিতে চাইলেও ক্রেতা মিলছে না বলে জানান তিনি।

পারুলিয়া পশুহাটের ইজারা গ্রহীতা আল ফেরদাউস আলফার প্রতিনিধি ও স্থানীয় ইউপি সদস্যফরহাদ হোসেন হিরা জানান, ঈদের আগে ২-৩টি হাট খুবই জমজমাট হয়। কিন্তু এবছর কাঙ্ক্ষিত হারে পশু কেনাবেচা না হওয়ায় চরম লোকসানের সম্ভাবনা দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

১০

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১১

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১২

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১৩

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৪

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৫

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৬

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৭

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৮

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৯

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

২০
error: Content is protected !!