বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ জুন ২০২৩, ৫:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০৩০ বিশ্বকাপ আয়োজনের লড়াই থেকে সরে দাঁড়ালো সৌদি আরব

স্পোর্টস ডেস্ক: ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই তোড়জোড় শুরু করেছিল সৌদি আরব। ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশটি।
এ লক্ষ্যে ঘরোয়া লিগকে ঢেলে সাজানোর জন্য ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমাদের মতো বিদেশি ফুটবল মহাতারকাদের আনছে তারা।

কিন্তু এক বছর না যেতেই আয়োজক হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালো সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ গ্রীস এবং মিশরকে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সৌদি আরব প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোয় স্পেন, পর্তুগাল এবং মরক্কোর সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। এই তিন দেশ মিলে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজন হতে চায়।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, বিশ্বকাপ আয়োজনের জন্য যে প্রস্তুতির দরকার- স্পেন, পর্তুগাল ও মরক্কো তাতে অনেক এগিয়ে আছে। প্রয়োজনীয় অবকাঠামোর দিক থেকেও দেশ তিনটি স্বয়ংসম্পুর্ণ। আর সৌদি আরবকে শুরু করতে হবে অনেকটা গোড়া থেকে। বিশ্বকাপের জন্য অবকাঠামো নির্মাণ ও পারিপার্শ্বিক অনেক কাজ করতে হবে, যা এত কম সময়ে করা বেশ কঠিনসাধ্য ব্যাপার।

অন্যদিকে দক্ষিণ আমেরিকার চার দেশ- আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি এবং প্যারাগুয়েও সম্মিলিতভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দৌড়ে টিকে রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে এই দৌড়ে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা গণহত্যা, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনা-জেনারেল আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

চামিকা-নুরুলের ঝড়ে গল গ্যালান্টসের বড় জয়

ঢাকার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার মধুমিতা

চীনা বিনিয়োগের নতুন অধ্যায়ের সূচনা আজ, লাখো কর্মসংস্থানের হাতছানি

১৫ বছরেই জোড়া বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

হৃদয়ের ঝড়ো ইনিংস, সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাফনা কিংসের বড় জয়

যুক্তরাষ্ট্রের পর হামলা বন্ধের ঘোষণ ইরানের

যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ

৬ মাসের মধ্যে রূপপুর থেকে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

১০

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

১১

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

১২

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

১৩

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

১৫

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৬

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

১৮

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

১৯

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

২০
error: Content is protected !!