বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ জুলাই ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের চুনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ধস, ভাঙন আতংকে স্থানীয়রা

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগর উপকূলের চুনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। এতে বেড়িবাঁধের উপর নির্মিত ইটের সোলিংয়ের রাস্তার মাঝ বরাবর বৃহদাকৃতির গতের সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছ আতংক।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি বাজারে পাশে এই ধস নামে।

স্থানীয়রা জানান, অতিরিক্ত জোয়ারের চাপে দুপুরের দিকে চুনা নদীর বাঁধে মাঝ বরাবর ধস নামে। এতে বেশ কিছু জায়গাজুড়ে দেবে গেছে। দ্রুততম সময়ের মধ্যে দেবে যাওয়া বাঁধ সংস্কার করা না হলে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে গোটা এলাকা।

স্থানীয়রা আরও জানান, চুনা নদীর যে স্থানে ফাঁটল দেখা দিয়েছে সেখানে আগে থেকে ঘেরে পানি তোলার জন্য একটি মিনি স্লুইস গেট ছিল। বিষয়টি পাউবো কর্মকর্তাদের অবগত করলে গেটটি বন্ধ করে দেয়া হয়। কিন্তু অসাধু ঘের ব্যবসায়ীরা রাতের আধারে সেখান থেকে পুনারায় পানি তোলার জন্য পাইপ বসায়। এতে অতিরিক্ত জোয়ারের চাপে দেবে গেছে।

স্থানীয় বাসিন্দা জিএম রুস্তুম আলি বলেন, দুপুর ১২টার দিকে হঠাৎ দেখি ফাঁটল দেখা যাচ্ছে। অনেকটা জায়গাজুড়ে দেবে গেছে। যদি দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা ভেসে যাবো।

সোহাগ হোসেন বলেন, যে ভাঙন দেখা দিয়েছে, তাতে বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে। আর তা হলে ঘরবাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে।

শ্যামনগরের দায়িত্ব থাকা পাউবোর এসডিও মো: জাকির হোসেন বলেন, দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। #

৬.৭.২০২৩

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!