বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ জুলাই ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় নিখোঁজ ৩০০ অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক: সমুদ্রপথে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় তিনটি অভিবাসী নৌকা নিখোঁজ হয়েছে। নৌকাগুলোতে অন্তত ৩০০ অভিবাসী ছিলেন।

অভিবাসী সহায়তা ও তাদের নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডারস রোববার (৯ জুলাই) এ তথ্য জানিয়েছে। নিখোঁজরা সেনেগাল থেকে যাত্রা শুরু করেছিলেন।

ওয়াকিং বর্ডারসের হেলেনা ম্যালেনো রয়টার্সকে জানিয়েছেন, নৌকাগুলোর মধ্যে দু’টি স্পেনে পৌঁছানোর চেষ্টায় সেনেগাল ছেড়ে যাওয়ার পর থেকে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এই দু’টি নৌকার একটিতে প্রায় ৬৫ জন লোক এবং অন্যটিতে ৫০ থেকে ৬০ জন আরোহী ছিলেন।

তৃতীয় নৌকাটি ২৭ জুন সেনেগাল ছেড়ে যায়। এতে প্রায় ২০০ জন আরোহী ছিলেন।

ম্যালেনো বলেন, সেনেগাল থেকে নৌকা ছাড়ার পর পরিবারের সদস্যরা আরোহীদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি।

অভিবাসীদের বহনকারী তিনটি নৌকাই সেনেগালের দক্ষিণাঞ্চলীয় কাফাউন্টাইন থেকে তাদের যাত্রা শুরু করে। সেখান থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ দ্বীপের দূরত্ব প্রায় ১৭০০ কিলোমিটার (১ হাজার ৫৭ মাইল)।

ম্যালেনো বলেন, ‘পরিবারগুলো খুবই উদ্বিগ্ন। নিখোঁজরা সবাই সেনেগালের একই এলাকার। সেনেগালের অস্থিতিশীলতার কারণে তারা দেশ ছেড়ে চলে যায়। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!