বাংলাদেশ, শুক্রবার, ২২ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১২ আগস্ট ২০২৪, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে টিকটক করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে তরুণের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের সদরপুরে থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে তিন বন্ধু টিকটক করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন পলাশ হোসেন (১৮) নামের এক তরুণ। ৬ আগস্ট তিনি নানার বাড়ির একটি কক্ষে গুলিবিদ্ধ হন।

সোমবার সকাল ৬টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত পলাশ সদরপুর উপজেলার আটরশি গ্রামের খাবারের হোটেলের মালিক মোশারফ হোসেনের ছেলে। পলাশ লেখাপড়া করতেন না। আটরশি মোড়ে বাবার হোটেলেই কাজ করতেন।

প্রতিবেশী ও গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ৬ আগস্ট সকালে পলাশ তাঁর বাবার হোটেলে কাজ করছিলেন। এ সময় দুই বন্ধু সদরপুর সরকারি কালেজের একাদশ শ্রেণির দুই শিক্ষার্থী পলাশকে হোটেল থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁরা একই ইউনিয়নের আড়াই রশি গ্রামে পলাশের নানা মোসলেম মাতুব্বরের বাড়িতে যান। ৫ আগস্ট সদরপুর থানা থেকে লুট করে নেওয়া একটি শটগান নিয়ে তাঁরা তিনজন ওই বাড়ির একটি কক্ষে টিকটক ভিডিও নির্মাণের প্রস্তুতি নেন। এ জন্য অস্ত্রটি একে অপরের মাথায় তাক করে অভিনয় করতে থাকেন। হঠাৎ শটগানটি থেকে গুলি বের হয়ে তা পলাশের মাথায় লাগে। গুলির শব্দ এবং পলাশের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন ছুটে যান সেই কক্ষে। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায় পলাশকে। তাঁকে প্রথমে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অবস্থার আরও অবনতি হলে ফরিদপুর থেকে নেওয়া হয় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে। সেখানে ৬ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে মারা যান পলাশ।

গুলির শব্দ এবং পলাশের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন ছুটে যান সেই কক্ষে। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায় পলাশকে।

গ্রামবাসী জানান, পলাশ যে অস্ত্রটি থেকে গুলিবিদ্ধ হন, সেটি সদরপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান। ৫ আগস্ট সরকার পতনের দিন বিকেলে সদরপুর থানা থেকে ওই শটগান লুট করা হয়েছিল। অস্ত্রটি আটরশির একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করে প্রথমে সদরপুরের আনসার বাহিনীর কাছে এবং পরে ফরিদপুর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনার পর পলাশের ওই দুই বন্ধু ও তাঁদের পরিবারের সদস্যরা আত্মগোপন করায় এ ব্যাপারে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

নিহত পলাশের মা পারুলী আক্তার দাবি করেছেন, সদরপুর থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে তাঁর ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, থানার কাজকর্ম শুরু না হওয়ায় এ ব্যাপারে ঘটনার দিনই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পলাশের মা পারুলী আক্তার বাদী হয়ে আজ বিকেলে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেছেন। পলাশের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। সেটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ওসি আরও বলেন, এ হত্যা মামলাটি তদন্ত করলে জানা যাবে, থানা থেকে লুট করে নেওয়া অস্ত্র দিয়ে বন্ধুরা টিকটক করতে গিয়ে গুলি বের হয়ে পলাশ মারা গেছেন, নাকি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাংবাদিকদের সঙ্গে ডা. মাহমুদুল হকের মতবিনিময়

দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ

ভোমরা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের বার্ষিক স্টেকহোল্ডার সভা

কালিগঞ্জ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শীঘ্রই দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: এমপি রবিউল বাশার

ঝিকরগাছায় যুবকের লাশ উদ্ধার

আশাশুনিতে সংলাপ ফোরামের এপেক্স কমিটি নির্বাচন: সভাপতি ঋতু, সম্পাদক জ্যোতি দাস

হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত আরোপ করল ইরান

অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি!

১০

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

১১

হাম ও উপসর্গে সাত জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী

১২

শিশু রামিসা হত্যার ঘটনায় সাতক্ষীরায় গণপ্রতিবাদ

১৩

সুন্দরবনের দস্যু সুমন বাহিনীর প্রধানসহ ৭ সদস্যের আত্মসমর্পণ

১৪

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৫

ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

১৬

সাতক্ষীরায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেম নিয়ে সেমিনার

১৭

বৈকারী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৮

আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

১৯

ইউপি সদস্যের বিরুদ্ধে বনদস্যুদের সহযোগিতার অভিযোগ

২০
error: Content is protected !!