বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ জুলাই ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্টোরকিপার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক রিপোর্ট: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাতক্ষীরার সিভিল সার্জন কার্যালয়ের সাময়িক বরখাস্ত এক স্টোরকিপার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।

মঙ্গলবার (১২ জুলাই) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার দুই আসামি হলেন- সাতক্ষীরার সিভিল সার্জন কার্যালয়ের সাময়িক বরখাস্ত স্টোরকিপার এ কে এম ফজলুল হক এবং তার স্ত্রী মোছা. খায়রুন নেছা।

জানা গেছে, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫১ লাখ ৮ হাজার ৩৮৪ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন ফজলুল হক। সিভিল সার্জন অফিসে চাকরি করার সময় দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার টাকার সম্পদ অর্জন করেন তিনি। তার স্ত্রী খায়রুন নেছা স্বামীর অবৈধ আয় দ্বারা অর্জিত সম্পদ নিজ নামে গ্রহণ করে অপরাধে সহায়তা করেছেন।

দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করেছে কমিশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

১

কন্যাশিশুর নিরাপত্তা মানেই ভবিষ্যতের নিরাপত্তা || খান মোঃ আবু হাসান

২

সেনা নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

৩

লঙ্কানদের কাছে ৬৩ রানে হার, হাতছাড়া হলো ব্রোঞ্জও

৪

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

৫

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

৬

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

৭

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৮

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৯

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

১০

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

১১

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

১৩

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১৪

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১৫

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১৭

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৮

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৯

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

২০