বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ জুলাই ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীউলায় একই রাতে ৫ বাড়ি-দোকানে চুরি!

আশাশুনি ব‍্যুরো: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে একই রাতে দুই বাড়ি ও তিন দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা নগদ টাকাসহ স্বর্ণালংকার নিয়ে গেছে। শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

উপজেলার নাকতাড়া গ্রামের মৃত নাঈম উদ্দিন সানার ছেলে ফজলুর রহমান জানান, রাত্র সাড়ে ১২ টার দিকে বিল্ডিং এর কাঠের জানালার লক ভেঙে চোরেরা ঘরের ভিতরে ঢোকে এবং বাক্স ও শোকেসের ড্র ভেঙে নগদ ৪০ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন, প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে। পরে দোকানের সিন্দুক ভেঙে ৬ লক্ষাধিক নগদ টাকা নিয়ে গেছে।

রাত আড়াইটার দিকে নাকতাড়া বাজারের পশ্চিম দিকে মৃত চিত্ত দাসে ছেলে পবিত্র দাসের বাড়ির দোতলা হতে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।

এরপর পবিত্র মন্ডলের বাড়ির সামনের সুভাষ গাইনের ছেলে উজ্জ্বল গাইনের দোকানের তালা ভেঙে ২৫ কাটুন ডার্বি সিগারেট, বেনসন সিগারেট ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে গেছে।

এ ঘটনায় স্থানীয়রা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে চোর ও দস্যুরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ব্যাপারে শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু জানান, এলাকায় একই সাথে কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। বাজারে কয়েকটি সিসি ক্যামেরা আছে, যার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করি খুব দ্রুত ঘটনার সাথে জড়িতদের প্রশাসন শনাক্ত করতে পারবে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, চুরির ঘটনা জানায় বালিয়াখালি গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

২

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

৩

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

৪

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

৫

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৬

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৭

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৮

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৯

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

১০

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

১১

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

১২

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১৩

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১৪

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১৫

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৬

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৭

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৮

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৯

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

২০