বাংলাদেশ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ জুন ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে খানবাহাদুর আহ্ছানউল্লাহ কলেজ চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে খানবাহাদুর আহ্ছানউল্লাহ সরকারি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সোমবার (১২ জুন) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জের ধলবাড়িয়া রতনপুর মথুরেশপুর ইউনাইটেড আইডিয়াল কলেজকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।

খেলার প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে পর পর দুটি গোল করে সখিপুর খান বাহাদুর আহছানউল্লাহ সরকারি কলেজের খেলোয়াড়রা। এতে শিরোপা নিশ্চিত হয় তাদের।

খেলার রেফারির দায়িত্ব পালন করেন ইমন, সহকারী রেফারি ছিলেন স্বপন, রাজু ও নাজমুল।

ফাইনাল খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন সখিপুর খানবাহাদুর আহছানউল্লাহ সরকারি কলেজের শামীম। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের রিয়াদ এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন একই দলের হাসানুজ্জামান।

খেলা শেষে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ট্রফি বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন ও সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী আকতার হোসেন, ইকবাল কবির খান বাপ্পি, মহিলা সদস্য ফারহা দীবা খান সাথী, শিমুন শামস, শেখ হেদায়েতুল ইসলাম, জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় সাবিনা খাতুন, আফিদা খন্দকার, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ শেখ মাসুদ আলী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এ মোট ১৬টি কলেজ অংশ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১

গোলাপি আভায় জয়া আহসান

২

মুখ ঢেকে তর্ক, লাল কার্ড দেখলেন নেইমার

৩

বড়দলে জাসাসের আনন্দ মিছিল

৪

ফিচার || ছুটির গল্পে মুখর ক্যাম্পাস, ফিরেছে প্রাণচাঞ্চল্য

৫

দ্য এডিটরস-এ সংবাদ প্রকাশ: পুলিশি তৎপরতায় বাড়ি ফিরলেন দীপালী রানী

৬

আইনজীবী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ

৭

জলবায়ু পরিবর্তন ও কার্বনের ‘ছয় রঙ’: সংকট ও উত্তরণের পথ || ‎তারিক ইসলাম

৮

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

৯

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

১১

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১২

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

১৩

বাবার সাথে || আলেয়া মান্নান

১৪

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

১৫

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

১৬

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

১৭

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

১৮

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

১৯

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

২০