বাংলাদেশ, বুধবার, ০৩ জুন ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৮ অক্টোবর ২০২৩, ৯:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জয় নিয়ে যা বললেন তামিম

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে সাকিব আল হাসান বাহিনী। ভারত অভিযানের শুরুটা রাঙানোয় অভিনন্দনের জোয়ারে ভাসছেন টাইগার ক্রিকেটাররা। অভিনন্দন জানাচ্ছেন সাবেক ক্রিকেটাররাও।

আফগানবধের দুই নেপথ্য কারিগর সাকিব ও মিরাজের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এবার টিম টাইগার্সকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন বিশ্বকাপ দলের বাইরে থাকা টাইগার ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে তামিম নিজের ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ! দারুণ শুরু। ধারাবাহিকতা ধরে রাখো শক্তিশালী তরুণরা।’

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর তামিম ইস্যুতে বেশ সরগরম ছিল দেশের ক্রিকেটাঙ্গন। টাইগার ওপেনারের আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়। দাবি করা হয়, ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে নেওয়া হয়নি। তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টও নাকি কোনো ঝুঁকি নিতে চায়নি।

পরে যদিও এক ভিডিও বার্তায় তামিম জানান, তাকে মিডল অর্ডারে ব্যাট করতে বলায় দল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি নিজেই। এরপর সাকিব এক সাক্ষাৎকারে তামিমের ব্যাটিং পজিশন পাল্টে খেলতে না চাওয়ার মানসিকতাকে ‘বাচ্চামো’ বলে উল্লেখ করেন। এ নিয়ে অনেক জলঘোলা হয় বিশ্বকাপের আগে। পক্ষে-বিপক্ষে অনেক তর্ক-বিতর্ক হয়।

তবে সব বিতর্ক পেছনে ফেলে আজ বিশ্বকাপে দারুণ শুরু করেছে টাইগাররা। আফগানিস্তানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। সেমিফােইনালের স্বপ্ন নিয়ে আসর শুরু করা বাংলাদেশের জন্য এই জয় বেশ গুরুত্বপূর্ণ ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা

বিদ্যুতের নতুন মূল্য ঘোষণা আজ, খুচরা পর্যায়ে বাড়তে পারে ১৫-২০ শতাংশ

তীব্র গরমে ছাদ ঠান্ডা রাখার ৩ কার্যকর উপায়

স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের জয়

সাবেক এমপি এ কে এম রহমাতুল্লাহ মারা গেছেন

মোটরসাইকেল ও অটোরিকশায় কর নিয়ে নতুন সিদ্ধান্ত

মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা

৬৭ বছরেও ফিট নীতু কাপুর, জানালেন সুস্থ থাকার দৈনন্দিন অভ্যাস

ভিসার নিয়মে কেন হঠাৎ বড় পরিবর্তন আনল ভারত?

১০

সুন্দরবন সুরক্ষা ও জীবিকার নিশ্চয়তা || সোহাগ হোসেন

১১

কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধে সাংবাদিকের বাড়ি ভাঙচুর, গাছ কর্তন

১২

বেনাপোল সীমান্তে পুশব্যাকের চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

১৩

স্বেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে মৎস্য ঘের লুটের অভিযোগ

১৪

মা-বাবার পাশে চিরশায়িত তোফায়েল আহমেদ

১৫

গ্যাসের ১২ কেজির সিলিন্ডার ১৮৮৫ টাকা

১৬

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৭

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

১৮

কালিগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

১৯

কেশবপুর পাবলিক লাইব্রেরিতে ঝুলছে তালা!

২০
error: Content is protected !!