বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ আগস্ট ২০২৪, ১২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইংলিশ ক্রিকেটে বিরল ঘটনা, ১৩৭ বল খেলে ০ রান এক ওপেনারের

স্পোর্টস ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে। জনপ্রিয় এই খেলাকে তিন ফরম্যাটে দেখেই অভ্যস্ত সবাই। কিন্তু এখনো ক্রিকেটের নানা নিয়মের অবতারণা করেই চলেছে ইংলিশরা।

নতুন এসব নিয়মের মধ্যে কিছু রয়েছে, যেগুলো দারুণ অদ্ভুত। এর মধ্যে ডার্বিশায়ার ক্রিকেট লিগে এক নিয়ম আছে। যেখানে বলা হয়েছে, পরে ব্যাট করা দল চাইলে জয়ের পরিবর্তে ম্যাচ ড্র করতে পারবে। আবার খেলা হচ্ছে সীমিত ওভারের (দুই দল মিলে ৮০ ওভার)।

অদ্ভুত এই নিয়মে খেলতে গিয়ে ১৩৭ বল খেলে কোনো রান করেননি ইয়ান বেস্টউইক নামের এক ওপেনার। পুরো ৪৫ ওভার পিচে থেকে দলকে ড্র এনে দিয়েছেন তিনি। মিকলওভার ক্রিকেট ক্লাবের বিপক্ষে এই ড্র-তে মূল্যবান পয়েন্ট পেয়েছে তার দল ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব। বেস্টউইকের এমন ইনিংস দেখে তোলপাড় শুরু হয়েছে ইংলিশ ক্রিকেটপাড়ায়।

গত শনিবার ইংলিশ কাউন্টি ডার্বিশায়ারের নবম বিভাগের খেলায় মুখোমুখি হয়েছিল দুই দল। মিকলওভার ক্লাবের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ডার্লি অ্যাবি ক্লাব।

দ্রুত উইকেট হারিয়ে ফেলায় ড্র-করাই তাদের লক্ষ্যে পরিণত হয়। এরপরই মূলত ধৈর্যের পরীক্ষা দেন বেস্টউইক। চতুর্থ উইকেটে টমাস বেস্টউইকের সঙ্গে ১১ রানের জুটি করেন তিনি। আউট হওয়ার আগে এই জুটিতে টমাস বেস্টউইকের অবদান ৭১ বলে মাত্র ৪ রান। পরের ব্যাটার নিকোলাস কাটিং ৩৪ বলে কোনো রানই করেননি।

পুরো ৪৫ ওভার ব্যাট করে মাত্র ২১ রান করেছেন বেস্টউইকরা। অন্যদিকে এই ম্যাচে ৩৪টি ওভারই মেডেন নিয়েছেন মিকলওভারের বোলাররা।

বেস্টউইক অবশ্য নিখুঁতভাবে এই অদ্ভুত ইনিংস খেলতে পারেননি। একবার বোল্ড হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু তার ভাগ্য এতটাই ইতিবাচক ছিলো যে, ওই বলটিকে নো বল ঘোষণা দিয়েছিলেন আম্পায়ার। ফলে বেঁচে যান বেস্টউইক।

অদ্ভুত এই লিগে দুই দল মিলে সর্বোচ্চ ৮০ ওভার ব্যাট করতে পারে। প্রথমে ব্যাটিং করা দল সর্বোচ্চ ৪০ ওভার খেলতে পারবে। তবে প্রথম দল চাইলে তার আগেই ইনিংস ঘোষণার সুযোগ রয়েছে।

যে কারণে আগে ব্যাট করা দল মিকলওভার ৩৫ ওভারে ২৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে। ঝোড়ো ব্যাটিং করেন ম্যাক্স টমসন। ১৭ চার ও ১৪ ছক্কায় ১২৮ বলে ১৮৬ রান করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

১০

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

১১

বাংলাদেশের কাছে লজ্জাজনক হার: অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের দাবি পন্টিংয়ের

১২

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

১৩

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৩ জেলে আটক

১৪

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

১৫

ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

১৭

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

১৯

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা

২০
error: Content is protected !!