বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ এপ্রিল ২০২৪, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মাহমুদুল হাসান শাওন: ক্রমেই জমে উঠছে দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক আগামী ২১ মে দ্বিতীয় ধাপে দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিয়ে গত দু’মাস ধরে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরেছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রায় ডজনখানেক প্রার্থী। তবে সম্প্রতি কেন্দ্রীয় সিদ্ধান্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর চুড়ান্ত প্রার্থী হিসেবে তিনটি পদের বিপরীতে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২১ এপ্রিল) বিকেলে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন দেবহাটা উপজেলা নির্বাচন অফিসার কাজী মাহমুদ হোসেন।

তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. স.ম গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আবু রাহান তিতু অনলাইনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সবুজ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ মনোনয়নপত্র দাখিল করেছেন।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আমেনা রহমান ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ নির্ধারিত সময়ের মধ্যে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগামী ২৩ এপ্রিল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৪-২৬ এপ্রিল মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ২৭-২৯ এপ্রিল আপিল নিষ্পত্তির পর ৩০ এপ্রিল পর্যন্ত প্রার্থীতা প্রত্যহারের সুযোগ পাবেন প্রার্থীরা।

২ মে প্রার্থীদের নির্বাচনী প্রতিক বরাদ্দের পর নির্বাচন কমিশনের আরোপিত বিধি-নিষেধ মেনে প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা চালাতে পারবেন এবং ২১ মে দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হবে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে কুলিয়া ইউনিয়নের ৯টি, পারুলিয়া ইউনিয়নের ১০টি, সখিপুর ইউনিয়নের ৭টি, নওয়াপাড়া ইউনিয়নের ১০টি ও সদর ইউনিয়নের ৫টি কেন্দ্র মিলিয়ে সর্বমোট ৪১টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ১ লক্ষ ১১ হাজার ৭৯৫ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৫৬ হাজার ২৬৩ জন এবং নারী ভোটার রয়েছেন ৫৫৫৩২ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০