বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২০ জুলাই ২০২৩, ৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিশুশ্রম নিরসন-পুনর্বাসনে টেকসই প্রকল্প নিয়েছে সরকার: শ্রম সচিব

ডেস্ক রিপোর্ট: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিশুশ্রম নিরসন ও পুনর্বাসনে একটি কার্যকরী এবং টেকসই প্রকল্প গ্রহণ করছে বলে জানিয়েছেন শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর একটি হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় শিশুশ্রম নিরসন ও পুনর্বাসন প্রকল্পের সম্ভাব্যতা অধ্যয়নের মাঠ পর্যায়ের ফলাফল বিভিন্ন অংশীজনের সাথে শেয়ার করার লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শ্রম সচিব বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার শিশুশ্রম নিরসনে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন শিশুশ্রম নিরসনের পাশাপাশি শ্রমে নিয়োজিত শিশুদের পুনর্বাসনের ওপর জোর দিচ্ছি। এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিশুশ্রম নিরসন ও পুনর্বাসনে একটি কার্যকরী এবং টেকসই প্রকল্প গ্রহণ করছে।

তিনি বলেন, মাঠ পর্যায়ে কোন খাতে কি পরিমাণ শিশু শ্রমে নিয়োজিত রয়েছে, তাদের পারিপার্শ্বিক অবস্থা, পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা এবং সেখান থেকে ফিরিয়ে এনে কিভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়গুলোই সকল অংশীজনের সামনে তুলে ধরে তাদের মতামত নেওয়ার জন্য আজকের এই কর্মশালা। উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ শিশুশ্রম নিরসন এবং পুনর্বাসনে ভূমিকা রাখতে পারে এমন সব মন্ত্রণালয়, দপ্তর-সংস্থা, বিভিন্ন অংশীজন মালিক-শ্রমিক সবাই মিলে কাজ করলে সফলতা আসবেই।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় এ প্রকল্পের সম্ভাব্যতা অধ্যয়ন গ্রুপের উপদেষ্টা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. খালেদ মামুন চৌধুরী এবং সম্ভাব্যতা যাচাই প্রকল্পের প্রকল্প পরিচালক ও মন্ত্রণালয়ের উপসচিব ড. এম এ কাদের বক্তব্য দেন।

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রকল্পের সম্ভাব্যতা অধ্যয়ন টিমের সদস্যরা মাঠ পর্যায়ের ফলাফল উপস্থাপন করেন। কর্মশালায় অংশগ্রহণকারী মালিক-শ্রমিক প্রতিনিধিগণ শিশুশ্রম নিরসন ও পুনর্বাসন প্রকল্পের সফলতা অর্জনে তাঁদের ইতিবাচক মতামত তুলে ধরেন এবং সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। শিশুশ্রম নিরসন ও পুনর্বাসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২৪ সালের জানুয়ারি থেকে তিন বছর মেয়াদী একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!