বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ সেপ্টেম্বর ২০২৩, ১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাস্টমসের গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় মামলা

ডেস্ক রিপোর্ট: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় সংশ্লিষ্ট কেউ মুখ না খুললেও এবার মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ।

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে পৌনে ১১টায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনায়েত কবীর মামুন।

তিনি বলেন, কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি অজ্ঞাত। মামলার এজাহারে বলা হযয়েছে, কাস্টম হাউজের নিজস্ব গুদাম থেকে ৫৫.৫১ কেজি সোনা চুরি হয়েছে।

অজ্ঞাত আসামিদের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা নেই। আর এই মামলায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই বলেও জানান তিনি।

এর আগে কাস্টমস সূত্রে জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে ৫৫ কেজি ৫০১ গ্রাম সোনা খোয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকার বেশি।

সাধারণত বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে জব্দ করা সোনার বার, অলংকারসহ মূল্যবান জিনিস এই গুদামে রাখা হয়। গুদামে রক্ষিত সোনার হিসাব মেলাতে গিয়েই ঘটনাটি প্রকাশ্যে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১০

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১১

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১২

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৩

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৪

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৫

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৬

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৭

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১৮

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১৯

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

২০