বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ আগস্ট ২০২৩, ১০:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে মৃত হরিণ-ফাঁদসহ ১১ শিকারি আটক

ডেস্ক রিপোর্ট: সুন্দরবন থেকে মৃত হরিণ, ফাঁদ ও ট্রলারসহ ১১ শিকারিকে আটক করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোরে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের ডিমেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছে থেকে একটি মৃত হরিণ, বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ ও দুইটি ট্রলার জব্দ করেন বনরক্ষীরা। এদিন বিকেলে আটক শিকারিদের শরোণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে।

আটক শিকারিদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা অভিযান পরিচালনা করে ১১ জন শিকারিকে আটক করা হয়। আটকদের স্বীকারোক্তি অনুযায়ী ডিমের চরের বনে তল্লাশি করে হরিণ শিকারের জন্য পেতে রাখা বিপুল পরিমাণ ফাঁদ ও ফাঁদে আটকে থাকা একটি মৃত চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের দুইটি ট্রলার জব্দ করে বনরক্ষীরা।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শুক্রবার (১১ আগস্ট) বাগেরহাট আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১০

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১১

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১২

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৩

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৪

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৫

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৭

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৮

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৯

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

২০
error: Content is protected !!