বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ জুলাই ২০২৩, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নূরনগরে বালু খেকোদের রোষানলে পড়লেন ভূমি কর্মকর্তা !

সুলতান শাহজান/এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের কূলতলী রামচন্দ্রপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কাজ বন্ধ করতে গিয়ে বালু খেকো রনির ক্যাডার বাহিনীর রোষানলে পড়েছেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম।

সোমবার (২৪ জুলাই) নূরনগর কুলতলীর রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের কূলতলী এলাকায় ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে দুই কিলোমিটার রাস্তা কার্পেটিংয়ের কাজ পায় ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মোঃ আশরাফ হোসেন। তিনি বালু মহল থেকে বালু না এনে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বালু ভরাটের কাজ দেন। তার কাছ থেকে কাজ নিয়ে কালিগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকার পেশাদার বালু খেকাে রনি নুরনগর ইউনিয়নের কূলতলী রামচন্দ্রপুর এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন। খবর পেয়ে শ্যামনগরের এসিল্যান্ড মোঃ আসাদুজ্জামানের নির্দেশে বালু উত্তোলনের কাজ বন্ধ করতে ঘটনাস্থলে যান ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম। এসময় বালু খেকােদের নির্দেশে স্থানীয় ক্যাডার বাহিনী তার উপরে চড়াও হয়। একপর্যায়ে তাকে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে তারা।

এ বিষয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম জানান, এসিলান্ড স্যারের নির্দেশে আমি বালু উত্তোলন বন্ধ করতে গেলে উত্তোলনকারীদের নির্দেশে ওই গ্ৰামের ক্যাডার বাহিনী আমার উপরে হামলে পড়ে। একপর্যায়ে আমি এসিলান্ড স্যারকে জানিয়ে চলে আসি।

এ বিষয়ে শ্যামনগরের এসিল্যান্ড আসাদুজ্জামান বলেন, আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তিনি নিজেই ঘটনাস্থলে যাবেন।

প্রসঙ্গত, বালু মহাল ব্যতীত অন্য কোনো জায়গা থেকে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তা সত্ত্বেও অর্থের বিনিময়ে স্থানীয়দের প্রশ্রয়ে নূরনগরে বালু লোকালয় থেকে বালু উত্তোলন করেছন বালু খেকো রনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০