বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩০ মার্চ ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কত আয় করেছে তিন তারকার ‘ক্রু’

বিনোদন ডেস্ক: মুক্তির দিনেই বাজিমাত করেছে সিনেমাটি। প্রথম দিনের ব্যবসার আলোকে রীতিমতো রেকর্ড গড়েছে কারিনা কাপুর, টাব্বু, কৃতী স্যানন- এই তিন তারকা অভিনীত সিনেমা ‘ক্রু’। নারী প্রধান সিনেমা হিসেবে মুক্তির দিন সবচেয়ে বেশি আয়ের নজির গড়েছে সিনেমাটি।

‘লুটকেস’ খ্যাত পরিচালক রাজেশ কৃষ্ণাণের পরিচালনায় তৈরি হয়েছে ‘ক্রু’সিনেমাটি। এর প্রযোজনার দায়িত্বে ছিলেন রিয়া কাপুর ও একতা কাপুর। হাসির মোড়কে চুরির গল্প সাজিয়েছেন তারা। যার কেন্দ্রবিন্দুতে রয়েছে কারিনা, টাব্বু ও কৃতীর চরিত্র। নারী ব্রিগেডের এ সিনেমা মুক্তির দিন ২০ কোটি ৭ লাখ রুপি আয় করেছে। আর তাতেই উচ্ছ্বসিত সিনেমার পুরো টিম।

এর আগে রিয়া-একতার প্রযোজনায় ‘বীরে দি ওয়েডিং’ সিনেমায় অভিনয় করেছিলেন কারিনা। সে সিনেমাও বক্স অফিসে সাফল্য পেয়েছিল। এটি আয় করেছিল ১৩৯ কোটি রুপি। এবার ‘ক্রু’ সফল হওয়ায় অতীতের সেই কথা স্মরণ করেন কারিনা। এ প্রসঙ্গে কারিনা জানান, টাব্বু ও কৃতীর মতো অভিনেত্রীর সঙ্গে এই সফরে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছেন তিনি।

সিনেমায় জাসমিন কোহলির চরিত্রে অভিনয় করেছেন কারিনা। টাব্বুর চরিত্রের নাম গীত শেঠি। আর কৃতীকে দেখা গিয়েছে দিব্যা রাণা হিসেবে। তিনজনই বিমান সেবিকা এবং সোনা পাচার চক্রের সঙ্গে জড়িয়ে যায়। যার পর থেকে ঘটে চলে একের পর এক ঘটনা।

বলিউডের তিন সুন্দরী ছাড়াও নতুন এ সিনেমায় অভিনয় করেছেন কপিল শর্মা, দিলজিৎ দোসাঞ্ঝ, কূলভূষণ খরবন্দা, রাজেশ শর্মা এবং বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

১

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

২

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

৩

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

৪

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

৫

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

৬

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৭

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৮

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৯

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১০

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

১১

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

১২

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

১৩

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১৪

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১৫

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১৬

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৭

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৮

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৯

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

২০