বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ জুলাই ২০২৩, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফোন হারিয়ে পরীমণির দুয়ারে শরিফুল রাজ

বিনোদন ডেস্ক: দাম্পত্যজীবনের টানাপোড়েন চলছে, তাতে কী? বিপদে পড়লে সর্বপ্রথম আপনজনদের কথাই মনে পড়ে। যেমনটা ঘটল চিত্রনায়ক শরিফুল রাজের বেলাতেও। কলকাতায় গিয়ে ফোন হারিয়ে পড়েছেন বিপাকে। বাধ্য হয়ে অন্যের ফোন থেকে যোগাযোগ করেন স্ত্রী পরীমণির সঙ্গে।

কলকাতার নন্দনে শুরু হয়েছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এতে ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘লাল শাড়ি’, ‘গেরিলা’, ‘দামাল’, ‘পরাণ’সহ উৎসবে মোট ২৩টি ছবি দেখানো হবে। সেই উপলক্ষ্যে ওপার বাংলায় উড়ে গেছেন এপারের অনেক অভিনয়শিল্পীই। তাদের মধ্যে আছেন শরিফুল রাজও।

শনিবার (২৯ জুলাই) রাতে সিনেমা দেখতে গিয়েছিলেন রাজ। এদিন তার সঙ্গে থাকা মুঠোফোনটি হারিয়ে ফেলেন। চারদিকে হন্যে হয়ে খুঁজেও মেলেনি ফোনের সন্ধান। পরে সহকারীর ফোন থেকে স্ত্রী পরীমণির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন অভিনেতা।

সত্যতা জানতে কলকাতার একটি সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হয় পরীমণির সঙ্গে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পরী জানান, ফোন হারিয়ে যাওয়ার পর রাজ অন্যের ফোন থেকে তাকে মেসেজ করেছিলেন। তিনি বলেন, ‘সব সময় ওর আমাকে মনে পড়ে না। তবে প্রয়োজন হলে তখন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে।’

শনিবার কলকাতার বেশ কিছু সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে স্ত্রী-সন্তানকে মিস করার কথা জানান শরিফুল রাজ। ছেলে রাজ্যর বড় হয়ে ওঠা চোখের সামনে দেখতে পারছেন না বলেও আফসোস করেন। এ প্রসঙ্গে পরীমণি বলেন, “অনেক জায়গায় এই ‘ভালবাসি’ কথাটি শুনেছি। তবে মুখে ভালবাসি বললে তো আর হবে না! কাজেও দেখাতে হবে। আমি আর কিছু বলতেই চাই না।”

আগামী ১০ আগস্ট পরীমণির ছেলে রাজ্যর এক বছর পূর্ণ হবে। আপাতত ছেলের জন্মদিনের পরিকল্পনা নিয়েই ব্যস্ত অভিনেত্রী। জানা গেছে, ছেলের জন্মদিনের পরেই কলকাতায় উড়াল দেবেন তিনি। শিগগির পরীমণিকে দেখা যাবে টলিউডের ছবিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০