বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ জুলাই ২০২৩, ২:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেপ্টেম্বরে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

ডেস্ক রিপোর্ট: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আগামী সেপ্টেম্বরেই পারমাণবিক জ্বালানি (নিউক্লিয়ার ফুয়েল) আসবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কমিশন- রোসাটোমের মহাপরিচালক এলেক্সি লিখাচেভ।

সোমবার (৩১ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

রোসাটোম মহাপরিচালক এলেক্সি লিখাচেভ বলেন, শত বাধা-বিপত্তি অতিক্রম করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ এগিয়ে চলছে এবং আগামী সেপ্টেম্বরেই বাংলাদেশে আসবে এই প্ল্যান্টের জন্য নিউক্লিয়ার ফুয়েল।

সাক্ষাৎকালে রোসাটোম মহাপরিচালক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সার্বিক অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং এ বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও আলোচনা করেন তারা।

করোনা মহামারি এবং বৈশ্বিক সংকটের মধ্যেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ এগিয়ে নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদান করায় রাশিয়াকে ধন্যবাদ দেন শেখ হাসিনা।

মহান মুক্তিযুদ্ধে এবং যুদ্ধ পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে রাশিয়ার সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে প্রধানমন্ত্রী। আগামীতেও রাশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শহীদ হোসাইন এবং রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০