বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ জুলাই ২০২৩, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট: তালার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক ছোটবন্ধুর অংশগ্রহণে পরিবেশ ভাবনা শীর্ষক কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

সোমবার (৩১ জুলাই) স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু তালা উপজেলা টিমের উদ্যোগে তালা উপজেলা সদরে অবস্থিত ৮৮নং মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও ৩২নং খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিযোগিতার মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়।

এর মধ্যে মাঝিয়াড়া বিদ্যালয়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মেঘলা আক্তার রিতু, দ্বিতীয় আদৃত এবং তৃতীয় স্থান অধিকার করে মারিয়া। এছাড়া খানপুর বিদ্যালয়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আজিজুর রহমান, দ্বিতীয় শিখা দাস এবং তৃতীয় স্থান অধিকার করে নূর মোহাম্মদ।

প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের শিক্ষকরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস সরকার, আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, সুরভী সাদিয়া লিমা, অর্ঘ্য ঘোষ, অর্ক মজুমদার, জাফিরুল ইসলাম প্রমুখ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কিন্ডারগার্টেন স্কুলের ছয় শতাধিক ছোটবন্ধু এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এ বিষয়ে মহান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোয়ারা খাতুন বলেন, আমরা বন্ধু সংগঠনের এই উদ্যোগটি ছিলো একটি ব্যতিক্রম উদ্যোগ। পরিবেশ সুরক্ষায় একজন শিশু নিজে কি ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে ধারণা পেয়েছে।

কুইজের বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অসীম কুমার সরকার বলেন, ছোট্ট সোনামণিরা পরিবেশ সুরক্ষায় গঠনমূলক ভূমিকা রাখতে পারে তা এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে জানা যায়। এমন অনুষ্ঠান সকল শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া উচিত।

আমরা বন্ধু তালা উপজেলা টিমের সমন্বয়কারী তাপস সরকার বলেন, পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাই নতুন প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় যে ভূমিকা রাখতে পারে সেটা জানাতে আমাদের এই উদ্যোগ। এ বছর তালা উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক ছোটবন্ধুর কাছে মেসেজ পৌঁছে দিতে পেরেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০