বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৩ জুন ২০২৩, ৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তলাবিহীন ঝুড়ি থেকে বিশ্বের বিস্ময় ‘বাংলাদেশ’: উপমন্ত্রী হাবিবুন নাহার

আলী আজীম, মোংলা (বাগেরহাট): আওয়ামী লীগ সভাপতি থাকাকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই আসে আমাদের স্বাধীনতা। পরের ৫০ বছরের যত অর্জন, তার বেশিরভাই এসেছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ হয়ে উঠেছে বিশ্বের বিস্ময়। উঠেছে উন্নয়নশীল দেশের কাতারে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে। শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হলে এ দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার প্রার্থীকে নির্বাচিত করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরিতে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ অনেক দূর এগিয়েছে। তার হাত ধরে দেশের সবক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশের যত উন্নয়ন হচ্ছে তার একমাত্র কাণ্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৩ জুন) সকালে বাংলাদেশ আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলা পৌর আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলা উপজেলা ও পৌর আ’লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া পৌর আ’লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ১ মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও কেক কাটা হয়।

এসময় উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী ইজারাদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!