
আলী আজীম, মোংলা (বাগেরহাট): মানবতার কল্যাণ, যুব উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং জরুরি সেবা পৌঁছে দেওয়ার দীপ্ত অঙ্গীকার নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট জেলা ইউনিটের আওতাধীন মোংলা উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম-এর ২০২৬–২০২৮ মেয়াদের ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।
নতুন এই কমিটিতে মোঃ মারুফ হাওলাদার যুব দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া মোঃ শিপন ব্যাপারী যুব উপ-দলনেতা-১ এবং বন্যা সরকার বিউটি যুব উপ-দলনেতা-২ হিসেবে দায়িত্ব লাভ করেছেন।
বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই কমিটি অনুমোদন করেছেন।
বিভাগভিত্তিক দায়িত্ব বণ্টনে প্রশাসন, সংগঠন এবং নিয়োগ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে সুজন খাঁন ও উপ-বিভাগীয় প্রধান হিসেবে রিংকি আক্তার দায়িত্ব পেয়েছেন। প্রশিক্ষণ এবং সহ-পাঠ্যক্রম বিভাগে বিভাগীয় প্রধান হোমায়রা খাতুন এবং উপ-বিভাগীয় প্রধান রিয়াদুল জান্নাহ প্রিন্স নির্বাচিত হয়েছেন। আইসিটি, মিডিয়া এবং যোগাযোগ বিভাগে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন বৃষ্টি খাতুন ও উপ-বিভাগীয় প্রধান হিসেবে থাকবেন মোঃ তাকবির হাওলাদার।
এছাড়াও দুর্যোগ ও মানবিক সহায়তা বিভাগে বিভাগীয় প্রধান তানজিলা আক্তার কেয়া ও উপ-প্রধান জাকির হোসাইন হাওলাদার। স্বাস্থ্য পরিষেবা বিভাগে বিভাগীয় প্রধান শুভজিৎ ঢালী ও বিভাগীয় উপ-প্রধান তনিমা ইয়াসমিন। সম্পদ সংগ্রহ বিভাগে বিভাগীয় প্রধান শোহানুর ইসলাম ও বিভাগীয় উপ-প্রধান মোঃ রাকিব হাওলাদার দায়িত্ব লাভ করেছেন।
নতুন কমিটির যুব দলনেতা মোঃ মারুফ হাওলাদার বলেন, রেড ক্রিসেন্টের মূলনীতি ধারণ করে মোংলা উপজেলার প্রতিটি অঞ্চলে দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছায় রক্তদান, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ এবং যুবসমাজকে সমাজসেবামূলক কাজে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।
মন্তব্য করুন