বাংলাদেশ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৬ আগস্ট ২০২৩, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে শেষ আটে সুইডেন

স্পোর্টস ডেস্ক: টাইব্রেকারে সুইডেনের কাছে হেরে মেয়েদের বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। নিজেদের ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো তারা।

মেলবোর্ন রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে আজ নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হয়। এরপর অতিরিক্ত সময়েও দুই দল জালের খোঁজ না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৫-৪ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায় সুইডিশরা।

ম্যাচের ১২০ মিনিট পর্যন্ত স্পষ্ট আধিপত্য দেখায় যুক্তরাষ্ট্র। গোলমুখে শট নেওয়া কিংবা বল দখল; সবদিক থেকেই এগিয়েছিল ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপজয়ীরা। কিন্তু আসল কাজ অর্থাৎ গোলটাই করতে পারেনি দলটি। পুরো ম্যাচে দারুণভাবে তাদের গোলবঞ্চিত করেছেন সুইডিশ গোলরক্ষক জেসিরা মুসোভিচ। পরে শুটআউটে তার নৈপুণ্যই জয় ছিনিয়ে নেয় সুইডেন।

শুটআউটে ফলাফল নির্ধারণী গোলটি করেন সুইডেনের লিনা হার্টিগ। ঝাঁপিয়ে পড়েও অল্পের জন্য শটটি ঠেকাতে পারেননি যুক্তরাষ্ট্রের গোলরক্ষক অ্যালিসা নাহের। ফলে শেষ আট নিশ্চিত হয় সুইডেনের। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ জাপান।

পুরো ম্যাচে যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের সামনে প্রায় একাই দেয়াল হয়ে দাঁড়িয়েছেন সুইডেনের গোলরক্ষক। মোট ১১টি সেভ করেছেন তিনি। এরপর শুটআউটে তিনি ঠেকিয়ে দেন মেগান র‍্যাপিওনে, সোফিয়া স্মিথ এবং কেলি ও’হারার শট।

বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটি হয়তো ভুলেই থাকতে চাইবেন মেয়েদের ফুটবলে সবচেয়ে বড় তারকা র‍্যাপিওনে। এই বছরের শেষে বুটজোড়া তুলে রাখবেন এই কিংবদন্তি। এর আগে এমন পরাজয় হজম করতে বেশ অসুবিধাই হবে তার। পুরো আসরে নিজে যেমন আলো ছড়াতে পারেননি, তার দলও খেলেছে মাঝারি সারির দলের মতোই। তবে আজকের ম্যাচে দারুণ সব এসেছিল তাদের সামনে। কিন্তু কাজে লাগাতে না পারেনি। আর টাইব্রেকারে গিয়ে তো পুরোপুরি স্বপ্নভঙ্গ হলো তাদের।

সুইডিশদের কাছে হারের যন্ত্রণা সহ্য করতে না পেরে ম্যাচ শেষে অঝোরে কাঁদলেন র‍্যাপিওনে। শেষটা এমন হবে, হয়তো কল্পনাও করেননি তিনি। কারণ আগের সব বিশ্বকাপেই অন্তত সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল যুক্তরাষ্ট্র। এমনকি গত দুই আসরের চ্যাম্পিয়নও তারা। এবার জিতলে ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হতো দলটি। কিন্তু শেষ পর্যন্ত মাথা নিচু করেই ফিরতে হলো তাদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতির পর লুট হওয়া মোবাইল থেকে হুমকি, আতঙ্কে পরিবার

১

পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত

২

কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো মহিষ

৩

আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি

৪

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

৫

হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব || ‎তারিক ইসলাম

৬

রাস পূজা ঘিরে সুন্দরবনে নিরাপত্তা বেষ্টনী, মাঠে একাধিক টিম

৭

কালিগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া অনুষ্ঠান

৮

সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

৯

সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১০

কালিগঞ্জ হানাদারমুক্ত দিবস উদযাপন

১১

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

১২

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে অগ্নিসংযোগ

১৩

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

১৫

সরকার ও বিরোধী দলের যৌথভাবে মাঠে নামার প্রস্তুতি

১৬

এবার হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

১৭

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

১৮

সাতক্ষীরায় যৌথবাহিনীর টহল

১৯

রুদ্ধদার বৈঠক শেষে ৪ বিষয়ে একমত ট্রাম্প, পুতিন ও শি

২০