
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এবং সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিশেখ মারুফুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহানা মহিদ, সহসভাপতি শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতী, কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সাফি আহমেদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামিমা পারভিন রত্না, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মীর মোস্তাক আলী, আ’লীগ নেতা কামরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা সাংবাদিক সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ শহিদ শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন।
মন্তব্য করুন