বাংলাদেশ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ আগস্ট ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় জঙ্গি আস্তানা থেকে সন্দেহভাজন আটক ১০

ডেস্ক রিপোর্ট: জেলার কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি।

শনিবার (১২ আগস্ট) স্থানীয় একটি সূত্রে জানা গেছে, সেখান থেকে ছয় নারীসহ ১০ সন্দেহভাজনকে আটক করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্র আরও জানায়, শুক্রবার রাত থেকে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের যোগীটিলা এলাকার একটি বাড়ি ঘিরে অভিযান চালানো হয়। আগে রাতভর ওই বাড়িটি ঘিরে রাখে বিশেষ বাহিনী স্পেশাল উইপন অ্যান্ড ট্যাকটিস (সোয়াট)। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইট’। বাড়িটিতে জঙ্গিদের হিজরতের নামে জড়ো করা হয়েছিল বলে জানিয়েছেন সিটিটিসি প্রধান।

কুলাউড়ার কর্মদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের বাইশালী বাড়ি নামক এলাকায় একটি টিলার ওপর নতুন স্থাপিত একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি জানান, ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম এসেছে। তাদের সাহায্য করতে মৌলভীবাজার জেলা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশও রয়েছে ঘটনাস্থলে। নিরাপত্তাজনিত কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না।

মৌলভীবাজার পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম জানান, বিষয়টি এই মুহূর্তে বলা যাচ্ছে না। অভিযান শেষে এ বিষয়ে ব্রিফিং করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১

গোলাপি আভায় জয়া আহসান

২

মুখ ঢেকে তর্ক, লাল কার্ড দেখলেন নেইমার

৩

বড়দলে জাসাসের আনন্দ মিছিল

৪

ফিচার || ছুটির গল্পে মুখর ক্যাম্পাস, ফিরেছে প্রাণচাঞ্চল্য

৫

দ্য এডিটরস-এ সংবাদ প্রকাশ: পুলিশি তৎপরতায় বাড়ি ফিরলেন দীপালী রানী

৬

আইনজীবী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ

৭

জলবায়ু পরিবর্তন ও কার্বনের ‘ছয় রঙ’: সংকট ও উত্তরণের পথ || ‎তারিক ইসলাম

৮

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

৯

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

১১

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১২

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

১৩

বাবার সাথে || আলেয়া মান্নান

১৪

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

১৫

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

১৬

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

১৭

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

১৮

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

১৯

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

২০