বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ আগস্ট ২০২৩, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেই ওয়াটার অ্যাম্বুলেন্সে মাঝ নদীতে ভূমিষ্ঠ হলো নবজাতক

এম জুবায়ের মাহমুদ: ক’দিনের টানা বৃষ্টিতে কর্দমাক্ত মাটির রাস্তা ডুবে আছে পানিতে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি আর দমকা হাওয়ার মধ্যেই প্রসব বেদনা শুরু হয় লামিয়ার। সকলেই চিন্তিত প্রসূতিকে নিয়ে দু’ঘণ্টার নৌ-পথ পাড়ি দেওয়ার ঝুঁকি নিয়ে। বাধ্য হয়েই ঐ নারীর পরিবার শরণাপন্ন হয় সাতক্ষীরা উপকূলের দুর্গম জনপদের মানুষের জন্য এবানডান্স অফ গুড ইংক ইউএসএ ও সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যালায়েন্স কর্তৃক উপহার দেওয়া ওয়াটার অ্যাম্বুলেন্সের। প্রায় ১৫ কিলোমিটার নৌ-পথের অর্ধেক পার হতেই তীব্র ব্যথা অনুভূত হয় প্রথমবার মাতৃত্বের স্বাদ নিতে যাওয়া লামিয়ার। সাথে থাকা পল্লী চিকিৎসক আকবর হোসেন ও ধাত্রী ফাতিমা খাতুন তৎপর হয়ে ওঠার কয়েক মিনিটের মধ্যেই মাঝনদীতে জন্ম হয় ফুটফুটে এক কন্যা সন্তানের।

রোববার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন খোলপেটুয়া নদীতে ভূমিষ্ঠ হয় শিশুটি।

সদ্যোজাত শিশুসহ তার মাকে এসময় ওয়াটার অ্যাম্বুলেন্সে থাকা অক্সিজেন আর জরুরী চিকিৎসা সামগ্রীর সহায়তা প্রদানে এগিয়ে আসেন চালক মাসুম বিল্লাহ।

উভয়ে সুস্থ থাকায় প্রায় ত্রিশ মিনিট মাঝনদীতে অপেক্ষার পর মা ও নবজাতককে নিয়ে বাড়ির পথেই উল্টো যাত্রা করে পরিবারের সদস্যরা।

সদ্যোজাত শিশুর নানা মামুন হোসেন জানান, পাতাখালী থেকে নওয়াবেঁকী যাওয়ার একমাত্র কাঁচা রাস্তা পানির নিচে। লামিয়ার আকস্মিক ব্যথা উঠলে তারা দুঃশ্চিন্তায় পড়েছিলেন।

সদ্যোজাত শিশুর পিতা রিপন হোসেন জানান, আগেও অনেকে এমন পরিস্থিতিতে উপজেলা সদরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। লামিয়াকে নিয়ে শ্যামনগর সদরে যাওয়ার বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তবে মাত্র দু’সপ্তাহ আগে উপহার পাওয়া ওয়াটার অ্যাম্বুলেন্স থাকায় আমরা সাহস পেয়েছিলাম।

চালক মাসুম বিল্লাহ জানান, ওয়াটার অ্যাম্বুলেন্সে কাজ করায় তাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এবানডান্স অফ গুড ইংক ইউএসএ ও সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যালায়েন্সের উদ্যোগে ওয়াটার অ্যাম্বুলেন্সটি উপকূলবাসীর চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে। রোগী এবং তাদের স্বজন আর চিকিৎসকসহ ১২-১৪ জনের ধারণ ক্ষমতা রয়েছে এটির।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, উপকূলীয় এলাকার মানুষের জন্য ওয়াটার অ্যাম্বুলেন্সটি খুবই কাজে আসবে।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই এবানডান্স অফ গুড ইংক ইউএসএ ও সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যালায়েন্স কর্তৃক উপহার দেওয়া ওয়াটার অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!