বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৭ অক্টোবর ২০২৪, ৫:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বছরে ৬ মাস জলাবদ্ধ থাকে শ্যামনগরের ‌‌‌‘ভামিয়া’

বিলাল হোসেন, উপকূলীয় প্রতিনিধি: বছরে ছয় মাস জলাবদ্ধ থাকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া গ্রাম। পানি নিষ্কাশনের পথ না থাকায় এ অবস্থার হয় বছর বছর। যদিও এ গ্রামের উত্তরে বয়ে গেছে খোলপেটুয়া নদী, আর দক্ষিণে চুনা নদী।

তবে, অপরিকল্পিত মৎস্য চাষ, সরকারি পানি নিষ্কাশনের খাল ইজারা দেয়া ও পানি নিষ্কাশনের মুখ আটকে রাখায় প্রতি বছর জলাবদ্ধতার সম্মুখীন হয় ভামিয়া গ্রামের মানুষ।

ভামিয়া খাল ও টেকের খাল ইজারা দেওয়ায় তা গ্রামের অতিবৃষ্টির পানি নিষ্কাশনে কোনো ভূমিকা রাখতে পারে না। ফলে পুকুর, ঘের, নালা ও খালের পানি দূষিত হয়ে এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানবেতর জীবনযাপন করছে আট সহস্রাধিক মানুষ। এ গ্রামেই রয়েছে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান, দুইটি খেলার মাঠ ও ১৭ বিজিবি ব্যাটালিয়নের ক্যাম্প। গ্রামের রাস্তাগুলো পানিতে তলিয়ে থাকায় নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে।

সেই সাথে ১২ থেকে ১৩ হাজার বিঘা জমির ঘের ও শত শত বিঘার বীজতলা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে দুই শতাধিক পাকা ও কাঁচা ঘরবাড়ি।

ভামিয়া গ্রামের আদম আলী গাজী (৬৫) জানান, ঘরবাড়ি রাস্তাঘাট সব জায়গায় পানি পানি। ঘর থেকে বের হওয়ার উপায় নেই।

স্থানীয় কিবরিয়া (৩৫) জানান, ছোটবেলা থেকে দেখে আসছি খাল দুটি পানি সরানোর জন্য ব্যবহৃত হতো। কিন্তু খালগুলো ইজারাদাররা দখল করার কারণে ছয় মাস পানিতে ডুবতে হয়। খুব কষ্ট করে বাড়ি থেকে বাইরে বের হতে হয়। ২টা খেলার মাঠ বছরের বেশির ভাগ সময় পানির নিচে থাকে। ছেলেমেয়েরা খেলাধূলা ভুলতে বসেছে।

ভামিয়া গ্রামের শহিদুল ইসলাম (৫৫) বলেন, ২০-২৫ বছর আগে দেখেছি বৃষ্টি আসলে সাথে সাথে পানি সরে যেত খাল দিয়ে। খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে পানি সরার পথ নেই।

খুকু বিবি (৫০) জানান, জলাবদ্ধতার কারণে পুকুর, নালা ও খালের পানি দূষিত হয়ে বিভিন্ন রকম রোগ চর্মরোগ, এলার্জি, চুলকানি ঘা, পাচড়া ছড়িয়ে পড়েছে।

ভামিয়া গ্রামের ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, অপরিকল্পিতভাবে মৎস্য চাষ, সরকারি খাল ইজারা দেওয়ায় ও পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত না করার কারণে ভামিয়া গ্রামে ৬ মাস জলাবদ্ধতা থাকে। বিষয়টি নিয়ে বার বার কর্তৃপক্ষকে বলেও কোনো লাভ হয় না।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, জলাবদ্ধতা নিরসনে আমরা কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছি‌। সরকারি সহযোগিতা পেলে দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু হবে।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, ইজারা নেওয়া ব্যক্তি পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০