বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৪ আগস্ট ২০২৩, ১২:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিংয়ের ব্যাটে ঝড়, ভারতকে উড়িয়ে সিরিজ উইন্ডিজের

স্পোর্টস ডেস্ক | পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চারটিতে দুই দল ম্যাচ জিতেছিল দুইটি করে। ফলে পঞ্চম ও শেষ ম্যাচটি পরিণত হয় অলিখিত ফাইনালে।

সিরিজ নির্ধারণী সেই ম্যাচে বড় সংগ্রহ গড়তে পারেনি ভারত। এরপর ব্রেন্ডন কিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে জয় তুলে নেওয়ার পাশাপাশি সিরিজও নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৮ উইকেটের বড় জয় পেয়েছে ক্যারিবীয়রা। আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে পারে ভারত। জবাবে ২ উইকেট হারিয়ে ১২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ। এই জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিল তারা।

লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ১২ রানে কাইল মেয়ার্সের (১০) উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ভারতীয় বোলারদের বেদম পিটিয়ে ১০৭ রানের জুটি গড়েন নিকোলাস পুরান ও ব্রেন্ডন কিং। পুরান ৩৫ বলে ৪৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেন। আর কিং মাঠ ছাড়েন দলকে জিতেয়ে। ৫৫ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া শাই হোপ খেলেন হার না মানা ২২ রানের ইনিংস।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি ভারত। সূর্যকুমার যাদব সর্বোচ্চ ৬১ রান করেন। তার ৪৫ বলের এই ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। তিলক ভার্মার ব্যাট থেকে আসে ১৮ বলে ২৭ রান। উইন্ডিজের পক্ষে ৩১ রানে ৪টি উইকেট তুলে নেন রোমারিও শেফার্ড। এমন পারফরম্যান্সের কারণে ম্যাচসেরাও নির্বাচিত হয়েছেন এই ক্যারিবীয় বোলার। আর সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক নিকোলাস পুরান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

১

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

২

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৩

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৪

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

৫

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

৬

দেবহাটায় ক্রীড়া উৎসব

৭

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

৮

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

৯

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১০

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১১

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১২

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৪

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

১৫

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

১৬

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

১৭

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

১৮

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

১৯

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

২০