বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ মার্চ ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলেন বিজিপির আরও ১৫০ সদস্য

ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১৫০ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

সোমবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তের জামছড়ি এলাকার ৪৫-৪৬ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে ২৯ জন বিজিপি সদস্য পালিয়ে আসেন।

পরে আবার সন্ধ্যার পর থেকে রাত ৮টা পর্যন্ত পালিয়ে এসে আশ্রয় নেন আরও ১৫০ জন। এ নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে এক দিনে বাংলাদেশে প্রবেশ করলেন বিজিপির মোট ১৭৯ সদস্য।

সোমবার রাত ৯টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিজিপির ১৭৯ সদস্যের আশ্রয় নেওয়ার সত্যতা নিশ্চিত করেন। তাদের সবাইকে নিরস্ত্র করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।

এর আগে ফেব্রুয়ারির শুরুর দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু-ঘুমধুম ও কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন মিয়ানমারের সীমান্তরক্ষী, সেনা, সরকারি কর্মচারীসহ ৩৩০ জন। পরে ১৫ ফেব্রুয়ারি বিজিবির সার্বিক তত্ত্বাবধানে তাদের সবাইকে জাহাজে করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১০

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১২

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১৪

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৫

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৬

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৭

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৮

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৯

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

২০