বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ আগস্ট ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদে অবতরণস্থলের যে নাম দিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশে দীর্ঘ এক মাস নয় দিনের যাত্রা শেষে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ চাঁদের বুকে সফল অবতরণ করে বুধবার। যা ভারতকে বিশ্বের এলিট ‘স্পেস ক্লাবে’ জায়গা করে দেয়।

চন্দ্রযানের চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করার মাহেন্দ্রক্ষণে জোহানেসবার্গে বসে পুরো ঘটনা প্রত্যক্ষ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছিলেন তিনি।

সেই সফর শেষে গ্রিসে যান। এরপর সেখান থেকে আজ শনিবার (২৬ আগস্ট) দেশে ফিরেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করলেন মোদি। তাদের অভিনন্দন জানালেন।

এ সময় চন্দ্রযান-৩ এ চাঁদের মাটিতে অবতরণস্থলের নাম ‘শিবশক্তি’ রাখেন তিনি। পাশাপাশি ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের যে জায়গায় ভেঙে পড়েছিল, সে জায়গারও নামকরণ করলেন তিনি। নাম রাখলেন ‘তেরঙা’।
এছাড়া চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য ২৩ আগস্টকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসেবেও ঘোষণা করেন মোদি।

শনিবার সকালেই বেঙ্গালুরু পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চন্দ্রযান-৩-এর সাফল্যের নেপথ্যে থাকা ইসরো বিজ্ঞানীদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে ইসরোর কার্যালয়ের উদ্দেশে রওনা হন।

পথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন মোদি। সেখানে ইসরো বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার কথা জানিয়ে তিনি লেখেন, ‘বেঙ্গালুরুতে অবতরণ করেছি। আমি ইসরো সেই সব বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি যারা চন্দ্রযান-৩ অভিযানকে সফল করে ভারতকে গর্বিত করেছেন। ’

বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে বিক্রম ল্যান্ডার অবতরণ করে চাঁদের মাটিতে। বিক্রম চাঁদের মাটি ছুঁতেই হাততালি দিয়ে ভারতের পতাকা হাতে নিয়ে দেশবাসীকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। ভারতের চাঁদে পৌঁছনোকে ‘একটি নতুন যুগের সূচনা’ বলেও তিনি মন্তব্য করেন।

সুদূর দক্ষিণ আফ্রিকা থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী।

মোদি বলেন, ‘আমরা দেখলাম ইতিহাস তৈরি হতে। জীবন ধন্য হয়ে গেল। এমন ঐতিহাসিক ঘটনা গোটা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই ঘটনা নয়া ভারতের প্রমাণ, এই ঘটনা সমস্যার মহাসাগর পার করার মতো, এই মুহূর্ত ভারতের উদীয়মান ক্ষমতার প্রমাণ। আমরা পৃথিবীতে সংকল্প নিয়েছি, আর চাঁদে আমরা তা সফল করেছি। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০