বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ অক্টোবর ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এবার সাময়িক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (০৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে তাপসী তার ফেসবুকে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

এর আগে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি মোবাইল ফোনে বলেন, আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে। পরে তিনি বলেন, এ বিষয় আমি কোনো মন্তব্য করতে চাই না।

তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। এছাড়া, আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশকিছু পোস্টও করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১০

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১১

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

১২

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

১৩

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

১৪

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

১৫

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

১৬

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৭

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১৮

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১৯

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

২০
error: Content is protected !!