বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরাকে সড়ক দুর্ঘটনায় ১৬ তীর্থযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ তীর্থযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।

নিহতদের মধ্যে বেশিরভাগই শিয়া ইরানি তীর্থযাত্রী।
শুক্রবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে ইরাকের উত্তরাঞ্চলে দুজাইল এবং সামাররা শহরের মাঝামাঝি এক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সালাহউদ্দিন প্রদেশের একজন মেডিকেল কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, শুক্রবার রাতে দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

শনিবার সালাহদ্দীনের স্বাস্থ্য পরিষেবার পরিচালক খালেদ বুরহানের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইএনএ জানিয়েছে, ওই দুর্ঘটনায় ১৮ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুই মিনিবাসের একটির চালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন। এতেই সংঘর্ষ ঘটে।

খালে বুরহান জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই ইরান থেকে আসা দর্শনার্থী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইরাকে ধর্মীয় সমাবেশ আরবাইনের জন্য লাখ লাখ শিয়া সম্প্রদায়ের মানুষ কারবালায় একত্রিত হয়েছে।

শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিসংখ্যান অনুসারে, আরবাইন শুরু হওয়ার পর থেকে চলতি বছর ২.৬ মিলিয়ন তীর্থযাত্রীর কারবালায় জমায়েত হয়েছেন। এদের মধ্যে অনেকেই সড়ক বা আকাশপথে ইরান থেকে এসেছেন। আর এর মধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!