বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ সেপ্টেম্বর ২০২৩, ২:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্তে ৩১টি স্বর্ণের বারসহ ২ চোরাকারবারী আটক

ডেস্ক রিপোর্ট: মোটরসাইকেলের ব্যাক চেচিস পাইপের ভিতরে করে পাচারের চেষ্টাকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ৩১ পিস স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। এসময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের সরদার পাড়া এলাকা থেকে তাদের আটক করে বৈকারী বিওপির একটি দল।

আটক চোরাকারবারীরা হলেন, বৈকারী গ্রামের বাবর আলীর ছেলে মোঃ তুহিন (২০) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ সজিব হোসেন (২২)।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, ভারতে স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৭/৪৮-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী সরদার পাড়া এলাকায় অবস্থায় নেয় বিজিবির একটি দল।
সকাল ৭টার দিকে ওই এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় মোঃ তুহিন ও সজিব হোসেনকে দুইটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরবর্তীতে দল আটককৃত মোটরসাইকেল তল্লাশী করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। চোরাকারবারীরা স্বর্ণেরবারগুলো কৌশলে মোটরসাইকেলের ব্যাক চেচিস পাইপের ভিতরে করে বহন করছিল। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭০০ মিলিগ্রাম। যার মূল্য ৬ কোটি ৩০ লক্ষ ৮৬ হাজার ৪৭৮ টাকা।

তিনি জানান, আসামিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১১

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

১২

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

১৩

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৪

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

১৬

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

১৭

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১৮

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৯

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

২০
error: Content is protected !!