বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৩, ১১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভালুকা চাঁদপুর ও ব্রহ্মরাজপুরে লাঙ্গলের জনসভায় গণজোয়ার

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর স্কুল মাঠে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান (বাবু সানা)’র সভাপতিত্বে ও সন্ধ্যা ৬টায় ব্রহ্মরাজপুর বাজারে নিলিপ কুমার মল্লিকের সভাপতিত্বে লাঙ্গল প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় হাজারো মানুষের সমাগম ঘটে এবং উপস্থিত জনতা হাত উচিয়ে ৭ জানুয়ারির নির্বাচনে লাঙ্গল প্রতীককে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনসভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী আশরাফুজ্জামান আশুকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার বিকল্প নেই।

প্রধান বক্তার বক্তব্যে জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু বলেন, লোভ লালসাকে যিনি নিবারণ করতে পারে নাই, দুর্নীতির দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দল তাকে প্রত্যাখান করেছে। আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আপনারা লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে সাতক্ষীরা সদর থেকে দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কার করবেন।

সম্মানিত অতিথি হিসেবে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আশরাফুজ্জামান আশু বলেন, নির্বাচিত হলে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আত্মীয়করণ মুক্ত, টেন্ডারবাজি বন্ধ এবং সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করবো। দলমত নির্বিশেষে সকলের মতামতের ভিত্তিতে সাতক্ষীরাকে ‘একটি স্মার্ট উপজেলা’ হিসাবে গড়ে তুলবো।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো আবু আহমেদ, মোঃ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদস্য এস এম শওকাত হোসেন, সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আনোয়ার জাহিদ তপন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আশিকুজ্জামান আশিক, জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুল সামস, নাজমুন নাহার মুন্নী প্রমুখ।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি স ম জালাল উদ্দীন ও আল. খলিলুর রহমান চৌধুরী, ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম মোড়ল, আনিছুর রহমান, এনামুল হক (খোকন), সাবেক ইউপি সদস্য শামীম রেজা চৌধুরী, রাবেয়া খাতুন, ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. তবিবর রহমান মোড়ল, নাসির উদ্দিন সরদার, আসাদুল ইসলামসহ মহাজোটের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজহারুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১০

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১১

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১২

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৩

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৪

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

১৫

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

১৬

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

১৭

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

১৮

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

১৯

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

২০
error: Content is protected !!