বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২১ নভেম্বর ২০২৩, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আনুলিয়া পাইওনিয়ার বালিকা বিদ্যালয়ের ‘ত্রুটিপূর্ণ ভোটার তালিকা’ বাতিলের দাবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে অনেক নিয়মিত ছাত্রীর অভিভাবককে ভোটার না করা ও একই ব্যক্তিকে দুই বার ভোটার তালিকাভুক্ত করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।

ত্রুটিপূর্ণ এই ভোটার তালিকায় ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধের আবেদন জানিয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন অভিভাবক সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহণকারী তিনজন প্রার্থী।

আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণকারী মোঃ ফারুকুজ্জামান, মোঃ শিমুল আলম ও নওয়াব আলী গাজী জানান, তারা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদপ্রার্থী। বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক পরস্পর যোগসাজশে প্রতি শ্রেণীর অনেক অভিভাবককে ভোটার তালিকাভুক্ত করেননি। অন্তত ৫২ জন ছাত্রীর অভিভাবককে ভোটার করা হয়নি। এছাড়া ভোটার তালিকায় একই ব্যক্তিকে দুই বার ভোটার করা হয়েছে। বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদের নির্বাচনে ভোটে কারচুপির মাধ্যমে নির্বাচিত করার জন্য সভাপতি ও প্রধান শিক্ষক ষড়যন্ত্রমূলভাবে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রণনয় করেছেন।

তারা বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে চলমান ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ করে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধনপূর্বক পুনরায় স্বচ্ছতার সাথে নতুন করে ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন করার জোর দাবি জানান।

এবিষয়ে আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি মোঃ নুরুল আলম বলেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তত করার জন্য তিন সদস্যের একটি কমিটি করে দেয়া হয়েছিল। যার প্রধান ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস। পরে তিনি সম্পূর্ণ এককভাবে এই তালিকা প্রস্তুত করেছেন। এই ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সর্ম্পকে আমি আগে থেকে অবগত ছিলাম না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!