বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৪ মে ২০২৪, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংকে বিএসসির মর্যাদা প্রদানের উদ্যোগ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) এর মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন, আইডিইবি জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এম এম এ আবু জায়েদ বিন গফুর।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়নে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় ভর্তির হার ২০৩০ সালে ৩০% ও ২০৪০ সালের মধ্যে ৫০-৬০% এ উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে শিক্ষার মূল¯্রােতধারায় নিয়ে আসার ঘোষণা দিয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ১০০ নম্বরের একটি করে কারিগরি বিষয় বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। প্রকৌশল শিক্ষা বিস্তারের লক্ষ্যে ২৩টি জেলায় একটি করে বিশ্বমানের পলিটেকনিক এবং মেয়েদের জন্য আরো ৪টি আন্তর্জাতিক মানের পলিটেকনিক স্থাপন করার কাজ শুরু হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যার ২টি শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারণ করে দিয়েছে সরকার। এছাড়া সরকার বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে শতাধিক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন করছে। দেশে চালু ৫০টি সরকারি পলিটেকনিকের শিক্ষা কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা ও দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ে তোলার লক্ষ্যে ১২৫০০ শিক্ষক পদ সৃষ্টি করে নিয়োগ শুরু করেছে। অন্যদিকে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আরো ৬৫০০ শিক্ষক পদ সৃষ্টিপূর্বক একইভাবে নিয়োগ দেয়া শুরু করেছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাস) কোর্সের সমমানের মর্যাদা প্রদান করার বিষয়ে মতামত ও সুপারিশ দেয়ার জন্য ১০ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করেছে।

কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রকৌশল কর্মক্ষেত্রে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ কাজ করে থাকেন। যেখানে ডিজাইন, প্ল্যানিং, গবেষণায় ইঞ্জিনিয়ার হিসেবে বিএসসি ইঞ্জিনিয়াররা ডেস্কে এবং এক্সিকিউশন, সুপারভিশন, অপারেশন, পরিচালক ও মেইনটেন্যান্স কাজে ইঞ্জিনিয়ার হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ করে যাচ্ছেন। দেশের ইঞ্জিনিয়ারিং কর্মকান্ডের ৮৫% কাজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ করে থাকেন। বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উভয়েই ইঞ্জিনিয়ার, যা রাষ্ট্রীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ বিএসসি (পাস) সমমান মর্যাদা পাওয়ার যোগ্যতা যৌক্তিকভাবেই রাখেন।

সংবাদ সম্মেলনে কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) এর মর্যাদা প্রদানের উদ্যোগ বাস্তবায়নের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আইডিইবি জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌ. মো. আব্দুর রশিদ, সহসভাপতি প্রকৌ. আবেদুর রহমান, প্রকৌ. কামরুল আখতার তপু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌ. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক প্রকৌ. শিমুল, কাউন্সিলর প্রকৌ. অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌ. অনিমেষ দেব নাথ, প্রকৌ. আব্দুল আলিম, প্রকৌ. রবিউল ইসলাম, প্রকৌ. ফারুক আহমেদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১০

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১১

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১২

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৩

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৪

ডেভিডের রেকর্ড হ্যাটট্রিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় কানাডার

১৫

শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের নতুন কমিটি গঠন

১৬

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-র মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

১৭

কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উদযাপন

১৮

শ‌্যামনগ‌রে একে‌ত্রে চার স্কুল ছাত্রী নি‌খোঁজ, সর্বশেষ যা জানা গেল

১৯

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

২০