বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৭ সেপ্টেম্বর ২০২৩, ৫:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ: আদালতে অভিযোগপত্র দাখিল

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: খুলনার পাইকগাছা উপজেলার উলুডাঙ্গা, রহিমপুর, সনাতনকাটি, হরিদাসকাটি (ইউ আর এস এইস) হাইস্কুলে ৫ টি পদে কর্মচারী নিয়োগের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি ও নিয়োগ কমিটি কর্তৃক অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় দায়েরকৃত মামলার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে মর্মে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন পিবিআই খুলনার উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ নিজাম উদ্দিন।

উপজেলা রহিমপুর গ্রামের আক্কাস গাজীর ছেলে মোক্তার হোসেন প্রতারিত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২০২২ সালের ১০ নভেম্বর পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছিলেন (যার নং সিআর- ১২৬৯/২২)।

মামলায় বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস ২০২২ সালের ২২ সেপ্টেম্বর দৈনিক সমকাল পত্রিকায় তার বিদ্যালয়ের জন্য একজন সহকারী প্রধান শিক্ষক, একজন নৈশ প্রহরি, একজন পরিচ্ছন্ন কর্মী, একজন নিরাপত্তা কর্মী ও একজন আয়া পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেন। সে মতে মোক্তার হোসেনের কাছে প্রধান শিক্ষক নৈশ প্রহরী পদে চাকরির জন্য ১০ লক্ষ টাকা চান। অতঃপর মোক্তার ৭ লক্ষ টাকা প্রধান শিক্ষক উত্তম কুমার দাসকে প্রদান করেন। এরপর অন্যান্য পদে একাধিক ব্যক্তি চাকরির জন্য আবেদন করেন এবং নৈশ প্রহরী পদেও অন্যান্য প্রার্থীরা আবেদন করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ ও নিয়োগ কমিটি ২০২২ সালের ৫ নভেম্বর ইন্টারভিউ কার্ড প্রদান করেন। সে মতে ইন্টারভিউ অনুষ্ঠিত হয় । ইন্টারভিউয়ের পর প্রধান শিক্ষক ও নিয়োগ কমিটি অভিযোগকারী মোক্তার এর কাছে আরো তিন লক্ষ টাকা এবং অন্যান্যদের কাছে বিভিন্ন অংকের অতিরিক্ত টাকা দাবি করেন। যারা অতিরিক্ত টাকা দিয়েছেন তাদের চাকরি হয়েছে তবে মোক্তার অতিরিক্ত টাকা দিতে না পারায় তার চাকরি দেওয়া হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ওই সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অধিকাংশ সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিযোগকারী মোক্তার হোসেনকে চাকরি দেওয়ার নামে নেয়া টাকা ফেরত চান ও বিক্ষোভ করেন। প্রধান শিক্ষক উত্তম কুমার দাস টাকা ফেরত দিতে চাইলেও তাল বাহানা করতে থাকেন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়ভাবে প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল ও মানববন্ধন করা হয়। এতে ফল না পেয়ে মোক্তার হোসেন আদালতে মামলা করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। ।

এদিকে মামলার আসামি প্রধান শিক্ষক উত্তম কুমার দাস, সভাপতিসহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্তরা মোক্তার হোসেনকে পরবর্তী ধার্য তারিখ আগামী ৮ অক্টোবর এর মধ্যে মামলাটি তুলে নিতে চাপ প্রয়োগসহ বিভিন্ন ভয়-ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক উত্তম কুমার দাসের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, মামলা হয়েছে আদালতে বিচার হবে। তাতে আপনাদের কী?

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০