বাংলাদেশ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩১ মে ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি দ্রুততম সময়ে একনেকে উঠবে: দীপু মনি

ওমর ফারুক ডলফিন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র উৎসব উদযাপিত হয়েছে।

বুধবার (৩১ মে) রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রবীন্দ্র উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম সম্পাদিত ‘গৌরবের বাংলাদেশ: শেখ মুজিব ও শেখ হাসিনা’ গ্রন্থের পাঠ উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনেক উদ্যোগ নিচ্ছেন, আশাকরি দ্রুতই ডিপিপি একনেকে উঠবে। তিনি বলেন, বিশ্বকবির নামে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের পথচলা সুন্দর হোক এবং যে উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেছেন তার সেই স্বপ্ন সফল হোক।

সভাপতির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পৃষ্ঠপোষকতা পেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জাতির মনন নির্মাণে ভূমিকা রাখবে।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত এবং নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ মঞ্চস্থ হয়।

এসময় এমপি আনোয়ারুল আলম তুহিন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, রেজিস্ট্রার সোহরাব আলীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০