বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৩, ৪:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইমার্জিং এশিয়া কাপ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সেমিফাইনাল হওয়ার কথা ছিল আগের দিনই। কিন্তু বৃষ্টির কারণে খেলা গড়ায় আজ রিজার্ভ ডে’তে।
এদিনও বাগড়া দেয় বৃষ্টি। তাই খেলার দৈর্ঘ্য নেমে আসে ৯ ওভারে। যেখানে পাকিস্তান ‘এ’ দলকে ৬ রানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল।

হংকংয়ের মিশন রোড মাঠে ৬০ রানের লক্ষ্যে নেমে পুরো ইনিংস ব্যাট করেও ৪ উইকেটে ৫৩ রানের বেশি এগোতে পারেনি পাকিস্তান। বেশ নিয়ন্ত্রিত বোলিং করেন বাংলাদেশের বোলাররা। রাবেয়া খান ১৩ রান দিয়ে নেন দুই উইকেট। এছাড়া একটি করে শিকার মারুফা আক্তার ও নাহিদা আক্তার। পাকিস্তানের হয়ে আইমান ফাতিমা ১৮, শাওয়াল জুলফিকার ১১ ও ফাতিমা সানা ১১* রান করেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১৬ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। প্রথম ছয় ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। সপ্তম উইকেটে রাবেয়া ও নাহিদা আক্তার মিলে গড়েন ৩৭ রানের জুটি। উইকেটে এসেই দ্রুত রান তুলতে থাকেন নাহিদা। ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ২১ রান করেন তিনি। রাবেয় ১০ ও সালমা অপরাজিত থাকেন ২ বলে ৬ রান নিয়ে।

সেই পুঁজি নিয়েই দারুণ লড়াই করে বাংলাদেশ। আগামীকাল ফাইনালে তাদের সঙ্গী ভারত ‘এ’ দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে সহিংসতা : গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন

১

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

২

নেত্রকোণায় ইউএনও কার্যালয়ে আগুন

৩

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

৪

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

৫

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৬

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৭

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৮

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৯

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১০

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

১১

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

১২

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১৩

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১৪

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১৫

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৬

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৭

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৮

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৯

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

২০
error: Content is protected !!