বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বয়স কমানোর ওষুধ তৈরি করতে রুশ প্রেসিডেন্টের নির্দেশ

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির বিজ্ঞানীদের অ্যান্টি-এজিং ওষুধ তৈরি করার নির্দেশ দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, নিজের জন্য নয়, দেশের জন্যই এই ওষুধ তৈরি করতে বলেছেন তিনি। এর উদ্দেশ্য হল, ২০৩০ সালের মধ্যে ১ লক্ষ ৭৫ হাজার মানুষের জীবন বাঁচানো।

আনন্দবাজার জানিয়েছে, রাশিয়ার মানুষদের আয়ু কমা নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যাতে তাদের আয়ু বাড়ে, তার জন্য রাশিয়ার বিজ্ঞানীদের দ্রুত বার্ধক্য রোধকারী বা অ্যান্টি-এজিং চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে বলেছেন। গত জুন মাসেই এই নির্দেশ দিয়েছিলেন তিনি।

প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকে কড়া নির্দেশ পাওয়ার পরই সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিক গবেষণা প্রতিষ্ঠানে যোগাযোগ করা হয়েছে। সেখানের চিকিৎসক-গবেষকদের এমন ওষুধ বা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে বলা হয়েছে যা সাধারণ মানুষের বয়স বা বার্ধক্য থামিয়ে দিবে। ২০৩০ সালের মধ্যে ১ লক্ষ ৭৫ হাজার মানুষের জীবন রক্ষার লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী টাটিয়ানা গোলিকভা জানিয়েছেন, সরকার অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে এমন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করবে যা আয়ু বাড়াবে এবং জীবনের মানোন্নয়ন করবে।

দেশবাসীর জন্যই এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের কথা বলা হলেও বিজ্ঞানীরা মনে করছেন, হয়তো পুতিন নিজের জন্যই এই ওষুধ চাইছেন। এই গবেষণায় বিপুল খরচ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ রুশ কর্মকর্তা জানিয়েছেন, তারা যখন প্রেসিডেন্টের এই অনুরোধটি পেয়েছিলেন, তখন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না।

সমালোচকেরা বলছেন, পুতিন আজীবন প্রেসিডেন্ট থাকার জন্যই এই কৌশল নিয়েছেন। প্রেসিডেন্ট পদে থাকার জন্য চাই শারীরিক সক্ষমতা। ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে ক্রেমলিনের এক সূত্রকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, বার্ধক্য রোধ করতে সাইবেরিয়ান লাল হরিণের শিংয়ের রক্তে স্নান করেন রুশ প্রেসিডেন্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

১

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

২

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৩

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৪

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৫

একই জায়গায় আটকে থাকতে চাই না

৬

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৭

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৮

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৯

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১১

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১২

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৩

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৪

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৫

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৬

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৭

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৯

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

২০