বাংলাদেশ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১১ অক্টোবর ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমাকে রক্ষায় ওপরে আল্লাহ, মাঠে নেতাকর্মীরা আছেন: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হচ্ছে। তবে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ, জনগণ তাদের ম্যান্ডেট নিয়ে সবসময় আমাদের পাশে আছে।

বুধবার (১১ অক্টোবর) সকালে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সর্বশক্তিমান আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে একটি কাজ দিয়েছেন। কাজটি শেষ না হওয়া পর্যন্ত তাকে রক্ষা করবেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, আমাকে রক্ষা করতে ওপরে আল্লাহ আছেন, আর মাঠে আমার দলের নেতাকর্মীরা। যখনই আমার ওপর কোনো হামলা হয়, তখন আমার দলের লোকেরা সবসময় আমাকে রক্ষা করে।

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, দলের লোকেরা তাদের জীবনের বিনিময়ে মানবঢাল বানিয়ে আমার প্রাণ রক্ষা করেছিলেন।

শেখ হাসিনা বলেন, আমি জনগণের সেবা করার সুযোগ পেয়েছি- এটাই বড় কথা।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও খাদ্য সংকটের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী দেশবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের খাদ্যশস্যের উৎপাদন বাড়াতে বলেন।

তিনি বলেন, খাদ্য উৎপাদন বাড়াতে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনুন। আমাদের খাদ্য নিজেদেরই উৎপাদন করতে হবে। খবর: বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

১

সরকার ও বিরোধী দলের যৌথভাবে মাঠে নামার প্রস্তুতি

২

এবার হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

৩

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

৪

সাতক্ষীরায় যৌথবাহিনীর টহল

৫

রুদ্ধদার বৈঠক শেষে ৪ বিষয়ে একমত ট্রাম্প, পুতিন ও শি

৬

সনদের অবচয় হচ্ছে, দক্ষতার মূল্য কে দেবে || মো: মামুন হাসান

৭

বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি বিষয়ক পরিকল্পনা সভা

৮

এবারেও চুপিসারে চলে গেল শ্যামনগর হানাদারমুক্ত দিবস

৯

গ্রামীণ ব্যাংক বড়দল শাখার সামনে আগুন জ্বালিয়ে আতংক সৃষ্টি

১০

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

১১

শ্যামনগরে জগদ্ধাত্রী পূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সালাম খান

১২

এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

১৩

শিল্পকলা চত্বরে ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু

১৪

কালিগঞ্জে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৫

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

১৬

সাংবাদিক বিলালকে অপহরণ চেষ্টার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর উদ্বেগ

১৭

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

১৮

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন কারাদণ্ড

১৯

সাতক্ষীরার সাত উপজেলার কোন ইউনিয়নে কবে ভোট?

২০