বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১২ সেপ্টেম্বর ২০২৩, ৪:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গৃহবধূকে ভারতে পাচারের চেষ্টা: সাতক্ষীরা সীমান্তে ২ পাচারকারী আটক

ডেস্ক রিপোর্ট: এক গৃহবধূকে ভারতে পাচারের চেষ্টাকালে দুই মানবপাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় অপহরণের শিকার ওই গৃহবধূ ও তার স্বর্ণের এক জোড়া বালা, একটি চেইন, ০১ জোড়া রূপার নুপুর ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার মানবপাচারকারীরা হলেন, যশোরের মনিরামপুরের মশ্বিমনগর গ্রামের মোঃ শাহজাহান (৩০) ও শ্যামপুর গ্রামের মোঃ কবির হোসেন (৩৮)।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোর সদর থানাধীন জনৈক ওয়াসিম আকরামের স্ত্রীর সাথে দুই মাস পূর্বে অপহরণ ও মানবপাচার চক্রের মূলহোতা মোঃ শাহজাহানের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। মোঃ শাহজাহান বাংলাদেশের বিভিন্ন প্রান্তের নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে এবং পরবর্তীতে তাদের ভারতে পাচার করে মোটা অংকের টাকা আয় করে থাকে।

ঠিক একইভাবে পরিচয় হওয়ার পর থেকেই মোঃ শাহজাহান ভিকটিমকে ভারতে ভাল বেতনে চাকুরীসহ বিভিন্ন প্রলোভন দেখায় এবং তাকে ফাঁদে ফেলে কৌশলে ভারতে পাচারের উদ্দেশ্যে তার কাছে নিয়ে আসে। এ বিষয়ে ভিকটিমের স্বামী ওয়াসিম আকরাম (২৮) বাদী হয়ে নাটোর সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহরণের পর থেকেই র‌্যাব-৫ ভিকটিমকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি ও ভিকটিমের অবস্থান সনাক্ত হওয়ার পর সোমবার রাতে র‌্যাব-৬ (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধার ও দুই মানব পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!