বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ মার্চ ২০২৪, ১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোটে লড়ার অর্থ নেই দেশের খোদ অর্থমন্ত্রীর!

আন্তর্জাতিক ডেস্ক | জেপি নড্ডা তাঁকে অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাডু় থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

তিনি জানান, লোকসভা নির্বাচনে লড়ার জন্য প্রয়োজনীয় টাকা নেই তার। আর এই কারণেই বিজেপি প্রস্তাব দেওয়া সত্ত্বেও লোকসভা ভোটে লড়তে চাননি তিনি। ‘টাইমস নাও সামিট ২০২৪’-এ অংশ নিয়ে নিজের মুখেই এ কথা জানালেন তিনি।

নির্মলা জানান, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা তাকে অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ু থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ভোটে লড়ার ‘যথেষ্ট টাকা নেই’, এই যুক্তি দিয়ে সেই প্রস্তাব খারিজ করে দেন তিনি।

লোকসভা ভোটে লড়ার প্রস্তাব পাওয়ার পর তিনি কী করেছিলেন, সে কথা জানিয়ে নির্মলা বলেন, “আমি এক সপ্তাহ কিংবা দশ দিন সময় নিয়েছিলাম। তারপর শুধু বললাম, না, (নির্বাচনে) লড়ার মতো টাকা আমার নেই। ’’

টাকা ছাড়াও ভোটে লড়ার একাধিক ‘সমস্যা’র কথা জানান নির্মলা। তিনি বলেন, “অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ু, যেখানেই ভোটে দাঁড়াই, সেখানে জেতার জন্য একাধিক মাপকাঠি রয়েছে। প্রশ্ন হচ্ছে, আপনি কি সেখানকার গোষ্ঠী কিংবা ধর্মের মানুষ। আমি বলব না, আমি মনে করি না আমি ওটা (ভোটে দাঁড়ানো) করতে পারব। ”

তিনি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরেও বিজেপি তাঁর সিদ্ধান্তকে সম্মান জানানোয় নিজের দলকে ধন্যবাদ জানিয়েছেন নির্মলা। বলেছেন, “আমি কৃতজ্ঞ যে, তারা আমার যুক্তিগুলি মেনে নিয়েছে। তাই আমি ভোটে লড়ছি না। ” তারপরই নির্মলাকে প্রশ্ন করা হয়, অর্থমন্ত্রী হয়েও কেন তাঁর কাছে ভোটে লড়ার মতো ‘যথেষ্ট টাকা’ নেই? উত্তরে তিনি জানান, দেশের অর্থ তাঁর ব্যক্তিগত নয়। নির্মলার কথায়, “আমার বেতন, সঞ্চয় অল্প। সেটা দেশের অর্থ নয়। ”

যদিও অর্থমন্ত্রী জানিয়েছেন, তিনি লোকসভা ভোটে বিজেপির হয়ে প্রচারে নামবেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ছাড়াও একাধিক বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামবেন। প্রসঙ্গত, নির্মলা রাজ্যসভার সংসদ সদস্য। এবার একাধিক রাজ্যসভার সংসদ সদস্যকে লোকসভার টিকিট দিয়েছে বিজেপি। যাদের মধ্যে আছেন পীযূষ গয়াল, ভূপেন্দ্র যাদব, মনসুখ মাণ্ডবীয়, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০