বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৬ এপ্রিল ২০২৪, ১২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: ১৫টি গুরুত্বপূর্ণ মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ

{"capture_mode":"AutoModule","faces":[]}

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ স. ম আলাউদ্দীন হত্যা মামলা, কালীগঞ্জের কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যা মামলা ও ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলাসহ ১৫টি অতি গুরুত্বপূর্ণ মামলার বিচার দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়।

সভায় একই সাথে সীমান্তে মাদকদ্রব্য চোরাকারবারী বন্ধসহ জিরো টলারেন্স নীতি অবলম্বন, পৌরসভার রোড লাইটগুলো সচলকরণ, রাস্তা-ঘাটের উন্নয়ন, প্রাণ সায়রের খালকে প্রবাহমান করা, শহরে যানজট নিরসনে দিনেরবেলায় ট্রাক চলাচল বন্ধ করা, ব্যবসার নামে যত্রতত্র বালু-ইট-খোয়া ফেলে রাখায় সৃষ্ট জনভোগান্তি নিরসন, মাদকে আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের উপর নজরদারি বৃদ্ধি করা, শ্যামনগরের গাবুরা ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়নে তাগিদ দেওয়া, এনজিও বরসা কর্তৃক প্রতারণার শিকার মানুষের স্বার্থে বরসার সম্পত্তিগুলো যাতে কেউ বিক্রি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা, ইভটিজিংকারী বখাটেদের আইনের আওতায় আনাসহ জেলার উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোকপাত করা হয়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার বসু, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

সভায় জানানো হয়, মার্চ মাসে মাদকদ্রব্য উদ্ধার ও মামলা, মামলা নিষ্পত্তির ভিত্তিতে সাতক্ষীরা জেলা খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে।

সভায় মসজিদগুলো সিসিটিভির আওতায় আনাসহ প্রায় সায়রের খাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি স্থাপনের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, পৌরসভা ও জেলা পুলিশের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705