বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ সেপ্টেম্বর ২০২৩, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুদ্ধাপরাধ মামলার আসামি কারাবন্দী সুরত আলী গাজীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট: একাত্তরের যুদ্ধাপরাধ মামলার আসামি কারাবন্দী সুরত আলী গাজী (৭৬) মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পৌণে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সুরত আলী গাজী শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানীপুর গ্রামের মৃত শের আলী গাজীর ছেলে ও মুক্তিযুদ্ধের সময় শ্যামনগরের সুরেন্দ্রনাথ মন্ডলকে হত্যার অভিযোগে দায়েরকৃত যুদ্ধাপরাধ মামলার আসামি।

এর আগে গত ২১ আগস্ট পুলিশের কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যরা শ্যামনগর উপজেলার তারানীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

সুরত আলীর ছেলে শহীদ-উজ জামান জানান, ২১ আগস্ট বাড়ি থেকে গ্রেপ্তারের পর সাতক্ষীরা কারাগার হতে তার বাবাকে কোরনীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। নানাবিধ শারীরিক জটিলতায় ভুগতে থাকায় সম্প্রতি কারা কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে। বৃহস্পতিবার দুপুরের পর তার মৃত্যু হয়। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ নিয়ে তারা বাড়িতে ফেরার অপেক্ষায় রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!