বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৩০ জানুয়ারি ২০২৪, ১২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২২ বছর পরে সংসদে বাবার চেয়ারে বসতে যাচ্ছেন আতাউল হক দোলন

সুলতান শাহাজান, শ্যামনগর: ২২ বছর। প্রায় দুই যুগ। হ্যাঁ, ২২ বছর পরে আজই (৩০ জানুয়ারি) বাবার আসনে বসতে যাচ্ছেন সাতক্ষীরা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন।

সূত্র মতে, ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে শ্যামনগর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক। ২২ বছর পর তার আসনেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ছেলে এসএম আতাউল হক দোলন। এর আগে তিনি দুই মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৮ হাজার ৩০৭ ভোটের ব্যবধানে নিকটতম প্রার্থী এইচ.এম গোলাম রেজাকে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছেন তিনি।

শ্যামনগরের নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বখতিয়ার আহম্মেন বলেন, মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক এই আসনে ১৯৯৬ সালে এমপি ছিলেন। তখন দলীয় নেতাকর্মীদের এক ছাতার নিচে রেখেছিলেন তিনি। কিন্তু তাঁর পর এ আসনে আওয়ামী লীগসহ অন্যান্য দলের প্রার্থীরাও সংসদ সদস্য নির্বাচিত হন। এতে দল বিভক্ত হয়ে পড়ে। কিন্তু এবারের নির্বাচনে দোলন মনোনয়ন পেয়ে সবাইকে রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা দিয়ে একত্র করতে পেরেছেন। আমাদের দাবি, জননেত্রী শেখ হাসিনা দোলনের মাধ্যমে সুন্দরবন উপকূলবর্তী অবহেলিত জনপদের উন্নয়ন ঘটাবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

১০

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

১১

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

১২

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

১৩

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

১৪

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

১৫

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১৬

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১৭

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১৮

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৯

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705