বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২০ মার্চ ২০২৪, ১২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোস্তাফিজকে বরণ করে নিল চেন্নাই

স্পোর্টস ডেস্ক | শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলেই ভারতের চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছেন মোস্তাফিজুর রহমান। নতুন ঠিকানায় পৌঁছেও গেছেন তিনি।

টিম হোটেলে তাকে স্বাগত জানিয়েছে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস।

গতকাল সকালে বিমানবন্দর থেকে ফেসবুকে চেন্নাই রওনা হওয়ার খবর নিজেই জানিয়েছিলেন মোস্তাফিজ। বিমানবন্দরে অপেক্ষারত অবস্থার একটি ছবি পোস্ট করে এই বাঁহাতি পেসার লিখেছিলেন, ‘আমি রোমাঞ্চিত, নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে মুখিয়ে আছি। ২০২৪ আইপিএল খেলতে চেন্নাই যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি নিজের সেরাটা দিতে পারি। ’

এরপর ভারতে পৌঁছে আরেকটি পোস্ট করেছেন মোস্তাফিজ। যেখানে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যাপারটি নিশ্চিত করেছেন তিনি। পরে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে দলের সঙ্গে মোস্তাফিজের যোগ দেওয়ার খবর জানিয়েছেন চেন্নাই সুপার কিংস। সেই পোস্টে মোস্তাফিজের হাতে চেন্নাইয়ের পক্ষ থেকে দেওয়া স্বাগতবার্তা সংবলিত একটি কার্ড দেখা যায়। যে কার্ডে রয়েছে চেন্নাইয়ের জার্সিতে মোস্তাফিজের ছবিও। পরে মোস্তাফিজকে নিয়ে একটি ফেসবুক রিলও দিয়েছে চেন্নাই।

মোস্তাফিজের আইপিএলে খেলা অবশ্য নতুন কিছু নয়। সর্বশেষ আট আসরের ছয়টিতেই খেলেছেন তিনি। তবে এবারের আইপিএল তার জন্য একটু আলাদা। কারণ এবার ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন তিনি। নিলামে একমাত্র চেন্নাই বিড করে ‘কাটার মাস্টার’র জন্য। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই তাকে পেয়ে যায় আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

সাদা বলের ক্রিকেটে অবশ্য মোস্তাফিজের সময়টা তেমন ভালো যাচ্ছে না। লঙ্কানদের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি তিনি। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ৯ ওভারে ৩৯ রান খরচে নেন ২ উইকেট। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটে এক ওভার করতে পারেননি তিনি। তবে তার চোট গুরুতর না হওয়ায় আইপিএলে খেলতে চলে যান ২৮ বছর বয়সী পেসার। চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে গত ২ মার্চ থেকে অনুশীলন শুরু করেছে চেন্নাই। মোস্তাফিজ গিয়ে ওই ক্যাম্পে যোগ দিয়েছেন।

চেন্নাইয়ের স্কোয়াডে আট বিদেশির মধ্যে পেসার মাত্র দুজন- মোস্তাফিজ ও শ্রীলঙ্কার মাথিশা পাতিরানা। তবে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে ছিটকে গেছেন লঙ্কান পেসার। তার সেরে উঠতে কমপক্ষে চার সপ্তাহ লাগবে। সেক্ষেত্রে মোস্তাফিজের জন্য বেশি ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছে। আগামী শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে চেন্নাইয়ের এবারের আইপিএল। আসরের প্রথম ম্যাচও এটিই।

তবে মোস্তাফিজের পুরো আইপিএল খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ আগামী মাসের শেষদিকে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজ খেলতে আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মোস্তাফিজকে। তবে যে কয় ম্যাচ খেলবেন, বাংলাদেশি সমর্থকদের পুরো নজর থাকবে তার ওপর। কারণ এবারের আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি তো তিনিই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!