বাংলাদেশ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১২ মে ২০২৩, ৯:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ‘মোখা’: ৫ বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট: ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে রোববারের (১৪ মে) পাঁচ বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বোর্ডগুলো হলো- কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড।

শুক্রবার (১২ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞপ্তিতে সই করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।

এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি ও সমমানের ১৪ মে’র পরীক্ষা স্থগিত করা হয়েছে। বোর্ডগুলো হলো- চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনের পরীক্ষা।

তবে অন্যান্য বোর্ডের উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

প্রফেসর তপন কুমার সরকার বলেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। এ ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই বিক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তবে বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষরোপণে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে গাছের চারা বিতরণ

চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড

আফসানার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

দেবহাটায় ‘সমবায় মডেল গ্রাম’ প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

কালিগঞ্জে ড্রেন সংস্কার, এলাকাবাসীর স্বস্তি

দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

আশাশুনিতে ৪ জুয়াড়ি গ্রেফতার

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে হামলা ইরানের, বন্ধ ঘোষণা হরমুজ প্রণালি

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩২৭

১০

৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

১১

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের আইকন সাকিব

১২

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

১৩

রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়নে প্রধানমন্ত্রীকে সভাপতি করে ১১ সদস্যের কমিটি

১৪

বিশ্বকাপ চলাকালে দিবালাকে নিয়ে বড় সুখবর

১৫

যে কারণে ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম

১৬

সাতক্ষীরায় ২য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ, হাসপাতা‌লে ভর্তি

১৭

নতুন হত‌্যা মামলায় সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি শোন অ‌্যা‌রেস্ট

১৮

কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ: প্রেসিডেন্ট মুইজ্জু

১৯

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

২০
error: Content is protected !!